Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘ওঁর তৈরি পোশাক পরেই সবাই আসেন’, মণীশের দিওয়ালি পার্টিতে টলিউডের সৌরসেনী, কেমন অভিজ্ঞতা?

মণীশের দিওয়ালি পার্টি বলিউডের অন্যতম হাই-প্রোফাইল মিলনমেলা। শাহরুখ খান থেকে শুরু করে শিল্পা শেট্টি, আদিত্য কাপুর থেকে সুহানা-অনন্যা...হাজির হন সকলেই। সেখানেই আমন্ত্রণ পেয়েছিলেন সৌরসেনীও। 

‘ওঁর তৈরি পোশাক পরেই সবাই আসেন’, মণীশের দিওয়ালি পার্টিতে টলিউডের সৌরসেনী, কেমন অভিজ্ঞতা?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 14 October 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডেও বেশ কিছু কাজ করে ফেলেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। মডেলিং জগতেও তিনি বেশ পরিচিত মুখ।আর সেই সুবাদেই আলাপ বলিউডের এক ও অদ্বিতীয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে। 

মণীশের দিওয়ালি পার্টি বলিউডের অন্যতম হাই-প্রোফাইল মিলনমেলা। শাহরুখ খান থেকে শুরু করে শিল্পা শেট্টি, আদিত্য কাপুর থেকে সুহানা-অনন্যা...হাজির হন সকলেই। সেখানেই আমন্ত্রণ পেয়েছিলেন সৌরসেনীও। 

সম্প্রতি মায়ানগরী মুম্বইয়ের মুখে অনুষ্ঠিত হওয়া সেই পার্টিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল বাংলার মেয়ের? সুহানা খান সহ অন্যান্য স্টারকিডের থেকে কি পেলেন উষ্ণ আপ্যায়ন নাকি টলিউড বলে নাকি সিটকোলেন কেউ কেউ? দ্য ওয়ালের কাছেই উজাড় করলেন নিজেকে। জানালেন সবটা।

বছর কয়েক আগেই মণীশের সঙ্গে আলাপ হয়েছিল নায়িকার। যদিও গত বছর থেকেই প্রথম পার্টিতে যাওয়া শুরু করেছেন তিনি। এবারেও ডাক পেতেই তাই আর না করেননি। সৌরসেনীর কথায়, "মণীশ এমন একজন মিষ্টি মানুষ যে ভাষায় প্রকাশ করা যাবে না। এত উষ্ণ আপ্যায়ন ওর। অনেকেই হয়তো জানেন না আমন্ত্রিত অতিথিরা কী পরে আসবেন তা তিনি নিজেই পাঠিয়ে দেন। আমাকেও ড্রেস পাঠিয়েছিলেন আর তা পরেই গিয়েছিলাম আমি। কাকে কোনটা ভাল লাগবে, কার চেহারার সঙ্গে কোনটা মানবে সবটা খেয়াল রাখেন উনি।"

সৌরসেনীর ইনস্টা প্রোফাইল বলছে, সুহানা খান থেকে আদিত্য রায় কাপুরের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তাঁর। একসঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। হাসিমুখের সেই সব ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অথচ স্টারকিড নিয়ে ছুঁৎমার্গ তো সীমাহীন। তাঁদের 'অ্যাটিটিউড'ও মাঝেমধ্যেই দখল করে শিরোনাম। এরকম কিছু কি প্রত্যক্ষ করলেন সৌরসেনী নিজেও? তাঁর সোজাসাপটা উত্তর, "একেবারেই নয়। জানি না কারা এই সব বলেন। আমার মনে হয় বলিউডে ইকুয়ালিজম বা সাম্যতা অনেকটাই বেশি। সবাই এত আপন করে নেয় যে মনেই হয় না আমি বাইরের। ভীষণই ভাল অভিজ্ঞতা হয়েছে আমার। কৃতি শ্যানন থেকে সুহানা, সবাই ভীষণই ভাল।"


এই মুহূর্তে টলিউড ও বলিউড, দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন তিনি। কিছু দিন পরেই মুক্তি পাবে তাঁর বলিউড প্রজেক্ট 'সালি মুহাব্বত'। পরিচালনা করেছেন টিসকা চোপড়া। রয়েছেন রাধুকা আপ্তে, বিবেক দত্ত, চাহাত অরোরা সহ অনেকেই।


```