Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিহারের ভোটে সিপিআইএমএল প্রার্থী সুশান্তের বোন, দাঁড়াচ্ছেন দিঘা থেকে

থিয়েটার শিল্পী দিব্যা পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতক, পরে পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। ছাত্রাবস্থা থেকেই ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি।

বিহারের ভোটে সিপিআইএমএল প্রার্থী সুশান্তের বোন, দাঁড়াচ্ছেন দিঘা থেকে

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 14 October 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিধানসভা ভোটের ময়দানে নামছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের তুতো বোন দিব্যা গৌতম। বাম ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত দিব্যাকে বিহারের দিঘা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিআইএমএল (লিবারেশন)। বুধবার মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর।

থিয়েটার শিল্পী দিব্যা পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতক, পরে পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। ছাত্রাবস্থা থেকেই ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। ২০১২ সালে পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে লড়েছিলেন দিব্যা, যদিও দ্বিতীয় স্থানে থামতে হয়েছিল তাঁকে। এই মুহূর্তে পিএইচডি করছেন দিব্যা। এর আগে পটনা উইমেনস কলেজে অধ্যাপনাও করেছেন কিছুদিন। যুক্ত ছিলেন বিহারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরে ‘সাপ্লাই ইনস্পেক্টর’পদেও।

সিপিআইএমএল (লিবারেশন) ‘ইন্ডিয়া’ জোটের শরিক দল হলেও, এখনও আসন সমঝোতা পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবুও ছোট দলগুলি ইতিমধ্যেই নিজেদের প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে। সোমবার রাতে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিহার রাজ্য কমিটির পাতা থেকে দিব্যার সঙ্গে দলের নেতাদের একটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে তাঁর ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়।

দিঘা বিহারের রাজনীতিতে সিপিআইএমএল (লিবারেশন)-এর শক্ত ঘাঁটি হলেও বর্তমানে আসনটি বিজেপির দখলে। ২০২০ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সঞ্জীব চৌরাসিয়া জয়ী হয়েছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইএমএল (লিবারেশন)-এর প্রার্থী।

এ বছর বিহারে দু’দফায় ভোট হবে—প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।


```