Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমন খানের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালাল দিল্লির ৩ কিশোর, উদ্ধার নাসিকে

বলিউড তারকা সলমন খানের সঙ্গে দেখা করার আশায় দিল্লি থেকে পালিয়েছিল তিন নাবালক। অবশেষে চার দিন পর মহারাষ্ট্রের নাসিক রেলস্টেশনে উদ্ধার হল তারা। 

সলমন খানের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালাল দিল্লির ৩ কিশোর, উদ্ধার নাসিকে

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 July 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা সলমন খানের সঙ্গে দেখা করার আশায় দিল্লি থেকে পালিয়েছিল তিন নাবালক। অবশেষে চার দিন পর মহারাষ্ট্রের নাসিক রেলস্টেশনে উদ্ধার হল তারা। পুলিশ জানিয়েছে, তিনজনেই সুস্থ আছে।

ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই। তিনটি শিশুর বয়স মাত্র ১৩, ১১ ও ৯ বছর। দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে তারা একসঙ্গে পড়ে। কোনওরকমে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সোজা রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।

পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম খেলার সময় তাদের পরিচয় হয় মহারাষ্ট্রের জলনা জেলার এক যুবক ওয়াহিদের সঙ্গে। ওয়াহিদ নাকি দাবি করেছিল, সে সলমন খানের সঙ্গে একবার দেখা করেছে এবং তাদের সেই সুযোগ করে দিতেও পারে। সেই আশাতেই রওনা দেয় খুদেরা।

তবে যখন ওয়াহিদ জানতে পারে তাদের খোঁজে পুলিশ ও পরিবার তৎপর, তখন সে পিছিয়ে যায়। এরপর খুদেরা তাদের পরিকল্পনা বদলে জলনার বদলে নাসিকে গিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। সেখানেই তাদের খুঁজে পায় পুলিশ।

পুলিশ জানায়, এক নিখোঁজ শিশুর বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল তারা ‘ওয়াহিদের’ সঙ্গে দেখা করতে যাচ্ছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোয়। CCTV ফুটেজে দেখা যায়, শিশুরা আজমেরি গেটের দিকে হাঁটছে, সেখান থেকেই হয়ত তারা ট্রেনে উঠেছিল। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “ভাগ্যক্রমে বাচ্চাদের কোনও ক্ষতি হয়নি। তবে অভিভাবকদের সতর্ক থাকা উচিত, যাতে এমন ঘটনা আর না ঘটে।”
 


```