Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

৬০০ টাকা আয়, ছিলেন জুনিয়র আর্টিস্ট! এখন আইপিএল-এ মাঠ কাঁপান এই কেকেআর তারকা

জানেন কি, বর্তমানে আইপিএলে ১২ কোটি টাকা রোজগার করা বরুণ একসময় দিনপ্রতি ৬০০ টাকায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।

৬০০ টাকা আয়, ছিলেন জুনিয়র আর্টিস্ট! এখন আইপিএল-এ মাঠ কাঁপান এই কেকেআর তারকা

কে এই ক্রিকেটার?

শেষ আপডেট: 2 July 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট না সিনেমা—ভারতে কোনটা বেশি জনপ্রিয়, তা বলা মুশকিল। তবে দুটোই যে মানুষের নেশা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই কখনও কখনও ক্রিকেটারদের সিনেমার পর্দায় দেখা যাওয়া খুব অস্বাভাবিক নয়। কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর জীবনও খানিক এরকমও।

জানেন কি, বর্তমানে আইপিএলে ১২ কোটি টাকা রোজগার করা বরুণ একসময় দিনপ্রতি ৬০০ টাকায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার আর অশ্বিনের ইউটিউব শোতে বরুণ নিজেই শেয়ার করেছেন এই অজানা অধ্যায়।

Varun Chakravarthy: Rumours sidelined me from Indian team : r/Cricket

বরুণ বলেন, “২০১৪ সালে পরিচালক সুশীন্ধিরনের তামিল সিনেমা ‘জীবা’-তে আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম। দিনপ্রতি ৬০০ টাকা দিত। সিনেমার একটা ক্রিকেট-দৃশ্যে আমি ছিলাম।” কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবেও।

বরুণের জীবন আরও রঙিন। কখনও গিটারিস্ট, আর্কিটেক্ট, সিনেমা তৈরি... বিভিন্ন সময়ে নানা পেশা বেছে নিয়েছিলেন তিনি। ছোটবেলায় টেনিস বলের টুর্নামেন্টে খেলতেন। সেখানে নিয়ম ছিল,  “যদি ছয় মারো, ৩০০ টাকা। ইয়র্কার ফেললে ২০০ টাকা।” কিন্তু ২৬ বছর বয়সে বুঝতে পারেন, আসল ডাকে সাড়া দেওয়া বাকি। ফিরে আসেন ক্রিকেটে। এরপর ইতিহাস! বরুণের কথায়, "আগে রোজগার ছিল ৬০০ টাকা, এখন ম্যাচ প্রতি ২৫,০০০ টাকা (৩০০ ডলার) পাই।” 'আনন্দ' তো কবেই শিখিয়েছে, 'জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে...'।


```