Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চুটিয়ে শিখছেন বাংলা ভাষা, কলকাতায় এসে শেহনাজের মন মজেছে কীসে?

এই প্রথম পঞ্জাবি ছবি প্রযোজনা করছে এসভিএফ। ছবির নাম 'সিং ভার্সেস কউর ২'। সেই ছবিতেই অভিনয় করছেন শেহনাজ। ছবিতে তিনি রয়েছেন এক বাঙালি মেয়ের চরিত্রে। 

চুটিয়ে শিখছেন বাংলা ভাষা, কলকাতায় এসে শেহনাজের মন মজেছে কীসে?

কলকাতায় কী করছেন শেহনাজ?

শেষ আপডেট: 2 July 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাব টু কলকাতা, কলকাতা টু কানাডা, কানাডা টু পঞ্জাব...কিলোমিটারের নিরিখে দূরত্ব একেবারেই কম নয়! তাতে কী, ভালবাসা যেখানে রয়েছে সেখানে কোনও বাধাই আর বাধা হয়ে দাঁড়ায় না। আর এই ভালবাসার টানেই জনপ্রিয় অভিনেত্রী শেহনাজের গিলের আস্তানা আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল।

এই প্রথম পঞ্জাবি ছবি প্রযোজনা করছে এসভিএফ। ছবির নাম 'সিং ভার্সেস কউর ২'। সেই ছবিতেই অভিনয় করছেন শেহনাজ। ছবিতে তিনি রয়েছেন এক বাঙালি মেয়ের চরিত্রে। এ দিকে শেহনাজ বাংলা জানেন না। তাতে কী? অলিভিয়া সরকার তো রয়েছেন। তাঁর কাছেই বাংলা শিখছেন নায়িকা। ছবিতে তাঁর নায়ক গিপ্পি গ্রিউয়াল। পরিচালনায় নবনীত সিং। বর্ধমান রাজবাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং।

শহরে শেহনাজ গিল, যেতে চান কালীঘাটে, বাংলা শিখতে শুরু করলেন কেন?

বাংলায় এসে কেমন লাগছে শেহনাজের? তাঁর কথায়, "আমার চরিত্রটা বাঙালির। তাই বাংলা ভাষা শিখছি।" কলকাতায় এলে তারকাদের ডায়েট এমনিতেই খানিক ঘেঁটে যায়। শেহনাজের ক্ষেত্রেও হয়েছে তাই। তাঁর মন মজেছে বিরিয়ানি, ফুচকা আর সুস্বাদু রোলে। কালীঘাটেও যেতে চান তিনি।

কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন শেফালি জারিওয়ালা। মুম্বইয়ে শেফালির শেষকৃত্যে হাজির হয়েছিলেন শেহনাজ। মুখে মাস্ক ঢেকে পৌঁছে গিয়েছিলেন শেফালির বিগবস জার্নির সতীর্থ।  ব কিন্তু পেশাগত তাগিদ শোক পালনের সময় দেয় না। তাই গত সোমবার রাত্রেই কলকাতায় পা রেখেছেন শেহনাজ। আপাতত কিছু দিন এখানেই থাকবেন তিনি। কাজ, খাবার আর আড্ডা চুটিয়ে উপভোগ করবেন পঞ্জাবের ক্যাটরিনা কাইফ। 


```