দ্বিতীয় বার বাবা হওয়ার খবর ফাঁস করে দেওয়ার এবি ডি ভিলিয়ার্সের উপর মারাত্মক চটে যান বিরাট। ব্যাপারটা মোটেও ভালভাবে নেননি তিনি।
.png.webp)
বরফ গলল কীভাবে?
শেষ আপডেট: 16 June 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: এত বছর কেটে গেলেও কোনও সন্তানের মুখই এতদিন দেখাননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ব্যক্তিগত জীবনেও তাঁরা খুবই অন্তর্মুখী। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের আগেও পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন এই দম্পতি।
তবে শেষরক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এক সাক্ষাৎকারে ভুলবশত বলে ফেলেছিলেন বিরাট আবার বাবা হচ্ছেন! পরে যদিও ব্যাপারটি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাঁকে, তবু সত্য চাপা থাকেননি।
দ্বিতীয় বার বাবা হওয়ার খবর ফাঁস করে দেওয়ার এবি ডি ভিলিয়ার্সের উপর মারাত্মক চটে যান বিরাট। ব্যাপারটা মোটেও ভালভাবে নেননি তিনি। গোপনীয়তায় হস্তক্ষেপ যে মোটে পছন্দ নয় তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথাই শেয়ার করেছেন এবি। এবি জানিয়েছেন, ওই ঘটনার পর বেশ কিছু মাস কথা বন্ধ রেখেছিলেন বিরাট। কীভাবে বরফ গলল?
তাঁর কথায়, "ওই সময়টা আমি সত্যি একটু ভুল করে ফেলেছিলাম। তবে এখন আবার আমরা একই নৌকায়। হঠাৎ করেই আবার কথা বলতে শুরু করল বিরাট। ভগবানকে ধন্যবাদ। ও যখন আবার কথা বলতে শুরু করল, সত্যি কথা বলতে আমিও অনেকটা হালকা হলাম।" কী নিয়ে কথা? তিনি জানান, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ও তা নিয়ে পরামর্শের জন্যই তাঁর সঙ্গে যোগাযোগ করে বিরাট। আইপিএলেও তাঁরা সতীর্থ। মান-অভিমান মিটিয়ে আবারও বন্ধুত্ব জোড়া লেগেছে তাঁদের। একে অপরকে কাছে টেনে নিয়েছেন তাঁরা।
ভামিকা অর্থাৎ প্রথম সন্তান জন্মানোর সময় সামাজিক মাধ্যমে হাজারও ছবি শেয়ার করতেন অনুষ্কা ও বিরাট। তবে দ্বিতীয় বার একেবারে সন্তান জন্মানোর পরেই সবটা সকলের সামনে এনেছিলেন এই সেলেব দম্পতি। অনুষ্কা অন্তঃসত্ত্বা থাকাকালীন ইংল্যান্ড সিরিজে খেলেননি বিরাট। তা নিয়ে অনেক আলোচনা হয়। সে সময়ই নিজেই ইউটিউব চ্যানেলে এসে এবি জানান, বাবা হবেন, সেই কারণেই সফরে নেই তিনি। তাঁর এই কথা ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। ফলস্বরূপ অভিমান হয় কোহলির।