
শেষ আপডেট: 19 July 2023 09:56
দ্য ওয়াল ব্যুরো: ছবির পাশাপাশি এখন ওয়েবসিরিজ থেকেও মাস গেলে মোটা টাকা উপার্জন করেন অভিনেতারা (this actor is highest paid at ott)। বিদ্যা বালান থেকে শাহিদ কাপুরের মতো অনেক বলিউড অভিনেতাই ওটিটির দিকে ঝুঁকছেন বিগত কিছু বছরে। সিরিজ থেকে পরিচিতি পাওয়া অভিনেতাদের পাশাপাশি এই বলিউড অভিনেতারাও তাঁদের খ্যাতির সুবাদে প্রায়ই চোখ ধাঁধানো অঙ্কের টাকা দাবি করেন একটি ছবি থেকে।
বলিউডের তারকাদের মধ্যে ওটিটি সিরিজে প্রথম দেখা গিয়েছিল অভিনেতা সইফ আলি খানকে। নেটফ্লিক্সে তাঁর সাড়া জাগানো সিরিজ 'সেক্রেড গেমস'-এর মাধ্যমেই তিনি প্রথম এই মাধ্যমে পা রাখেন। 'সেক্রেড গেমস'-এর প্রথম সিজনের জন্য তিনি নিয়েছিলেন ১৫ কোটি টাকা। তবে সলমন খান ওটিটি-তে পা দিয়েই রীতিমতো বড় অঙ্কের টাকা দাবি করেছেন। বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে তিনি প্রতি এপিসোড পিছু নিচ্ছেন প্রায় সাড়ে ১২ কোটি টাকা!
একটি সিরিজ থেকে তাঁর রোজগারের অঙ্ক শুনে চোখ কপালে উঠতে বাধ্য। সম্প্রতি এই তারকা একটি সিরিজ থেকেই উপার্জন করেছেন ১২৫ কোটি টাকা। প্রতিটি এপিসোডের জন্য তাঁকে দেওয়া হয়েছিল প্রায় ১৮ কোটি টাকা।
পঙ্কজ ত্রিপাঠি বা নওয়াজউদ্দিন সিদ্দিকি নন, ২০২২ সালে রুদ্র দ্য এজ অফ ডার্কনেস সিরিজ থেকে অজয় দেবগণ উপার্জন করেছিলেন এই বিশাল অঙ্কের অর্থ। তবে এই দৌড়ে অজয়ের পিছনেই আছেন এই মুহূর্তে ওটিটি-র অন্যতম জনপ্রিয় মুখ পঙ্কজ ত্রিপাঠি। সেক্রেড গেমস-এর দ্বিতীয় সিজনের জন্য তিনি প্রযোজকদের কাছে ১২ কোটি টাকা দাবি করেছিলেন। পাশাপাশি 'মির্জাপুর'-এ অভিনয় করে তিনি ঘরে তুলেছিলেন ১০ কোটি টাকা।
ব্যাগ ভর্তি গাঁজা, গ্রেফতার জিজি হাদিদ, কীভাবে হাজতবাস থেকে বাঁচলেন সুপারমডেল