যৌনতার সময় হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তসঞ্চালন ভালো হয়, আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে, তরুণ এবং সুস্থ পুরুষদের মধ্যে নিয়মিত যৌনতা ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। মহিলাদের ক্ষেত্রে আবার যৌনতার ঘনঘটা নয়, বরং তার গুণগত মান হৃদ্স্বাস্থ্যের সঙ্গে বেশি জড়িত।

শেষ আপডেট: 6 September 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: সুজয়প্রসাদ নামটা যেন একই অঙ্গে এত রূপ। একাধারে তিনি বাচিকশিল্পী, অভিনেতা, পোশাক শিল্পী, গায়ক, পরিপূর্ণ পারফর্মার। নিজের সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে তাঁর কোনও ছুতমার্গ নেই। সমাজের সমালোচনার বিরুদ্ধে তাঁর ব্যক্তিত্ব এক সাহসের জবাব। কিন্তু সুজয় 'আলাদা'! এই 'আলাদা' হবার লড়াই লড়তে তাঁকে সমাজের থেকে পেতে হয়েছে নানা বিদ্রুপ, অপমান আর যন্ত্রনা। যে চাপ সবথেকে পড়ে মনের ওপর, হৃদয়ের ওপর। হৃদয়ের চাপ এড়াতে সুজয় নিজের জীবনকে করে তুলেছেন এক সেলিব্রেশন। দ্য ওয়াল আরোগ্য অনুষ্ঠানে এসে হার্ট ভাল রাখার আর্ট (Heart Bhalo Rakhar Art) নিয়ে কী টিপস দিলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoyprasad Chatterjee)?
সুজয়প্রসাদ হার্ট ভাল রাখার আর্ট নিয়ে এক চমকপ্রদ টিপস দিলেন। যা সকলের মতামতের থেকে আলাদা। তিনি বললেন ' আমার কাছে হার্ট ভাল রাখার আর্ট হচ্ছে প্রেমে থাকো আর ভাল যৌন জীবনে থাকো!'
সুজয়প্রসাদের মতে সুস্থ সেক্স ছাড়া এই স্ট্রেস লাঘব সম্ভব না।
এ কথা অবশ্য একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কারণ অনেক চিকিৎসকই বলছেন, যৌনতা শুধু সুখ নয়, স্বাস্থ্যের সঙ্গীও বটে।
স্ট্রেস কমাতে সাহায্য করে যৌনতা
চাপের সময় শরীরে তৈরি হয় কর্টিসল নামে একটি হরমোন। অল্প পরিমাণে কর্টিসল শরীরের কাজের জন্য দরকার হলেও, অতিরিক্ত কর্টিসল ক্লান্তি আর টেনশন বাড়িয়ে দেয়। অথচ যৌনতার সময় শরীর থেকে নিঃসৃত হয় এন্ডরফিন—যা মুড ভালো করে, আর কর্টিসলের মাত্রা কমিয়ে আনে। শুধু তাই নয়, যৌনতার সময় তৈরি হয় অক্সিটোসিন, যাকে বলা হয় ‘লাভ হরমোন’। এটি আপনাকে শান্ত করে, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।
হৃদযন্ত্রের জন্যও উপকারী যৌনতা
যৌনতার সময় হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তসঞ্চালন ভালো হয়, আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে, তরুণ এবং সুস্থ পুরুষদের মধ্যে নিয়মিত যৌনতা ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। মহিলাদের ক্ষেত্রে আবার যৌনতার ঘনঘটা নয়, বরং তার গুণগত মান হৃদ্স্বাস্থ্যের সঙ্গে বেশি জড়িত।
এমনকি ২০২০ সালের এক সমীক্ষায় দেখা যায়, যারা হার্ট অ্যাটাকের পর সপ্তাহে অন্তত একবার যৌনতা বজায় রেখেছিলেন, তাঁদের মধ্যে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় ১০ শতাংশ কম ছিল। যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন, তবে পরিষ্কার যে সুস্থ যৌনজীবন হৃদয়ের পক্ষেও ইতিবাচক প্রভাব ফেলে।