Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সবসময় হাসিমুখ, হাঁটাহাঁটি, যোগব্যায়াম! 'হার্ট ভাল রাখার আর্ট' শেয়ার করলেন ভাস্বর, ত্রমিলা

 আমি চেষ্টা করি রোজ হাঁটার।  মর্নিং ওয়াক বা ইভনিং ওয়াক নিয়ম করে মেনে চলি। 

সবসময় হাসিমুখ, হাঁটাহাঁটি, যোগব্যায়াম! 'হার্ট ভাল রাখার আর্ট' শেয়ার করলেন ভাস্বর, ত্রমিলা

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 September 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের কয়েকজন অভিনেতা আছেন যাঁদের বয়স থমকে আছে। তাঁদের মধ্যে প্রথম সারিতে থাকবেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। আবার তেমনই টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য (Tramila Bhattacharya)।

দ্য ওয়াল আরোগ্য (The Wall Arogya) অনুষ্ঠানে উপস্থিত হয়ে 'হার্ট ভাল রাখার আর্ট' নিয়ে কী বললেন ভাস্বর চট্টোপাধ্যায় ও ত্রমিলা ভট্টাচার্য?


নয়ের দশকের শেষভাগ থেকে অভিনয় জীবন শুরু করে আজও তিনি স্থিরযৌবনে। সুন্দর মুখের জয় সর্বত্র। আর সেই মুখে যদি থাকে মিষ্টি হাসি তবে তো আর কথাই নেই। আর এই দুটো ভগবান ভাস্বরকে দিয়েছেন। তাতেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু ভাস্বর নিজের হৃদয় ভাল রাখেন কী ভাবে? 
বর্তমানে ভাস্বর একাধারে অভিনেতা ও লেখক। দুদিকেই তাঁর তুমুল ব্যস্ততা। পুজোর থেকেই শুরু হয়ে যায় তাঁর লেখা বই প্রকাশ পাবার উৎসব। শারদীয় লেখা থেকে কলকাতা বইমেলা, নানা লেখায় ভাস্বর পাঠকদের মনে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে শুটিং আর আউটডোরের চাপ তো থাকেই। এসবের মধ্যেই নিজের শরীর মন ভাল রাখার জন্য সংযমী জীবন তিনি সবসময় মেনে চলেন।

'দ্য ওয়াল আরোগ্য' অনুষ্ঠানে গোলাপী শার্টে দেখা মিলল সুদর্শন ভাস্বরের। 'হার্ট ভাল রাখার আর্ট' (Heart Bhalo Rakhar Art) নিয়ে ভাস্বর চট্টোপাধ্যায় বললেন 'হার্ট ভাল রাখার সবথেকে ভাল উপায় হচ্ছে হাসি। আমার মনে হয় মুখে হাসি থাকলে এবং কারুর প্রতি কোনও বিদ্বেষ না থাকলে হার্ট সহজ উপায়ে ভাল রাখা যায়।'

অন্যদিকে দ্য ওয়াল আরোগ্য অনুষ্ঠানে স্টিল রঙের শাড়ি পরে এলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। 'প্রতীক্ষা একটু ভালবাসা'র সিরিয়ালে নায়িকার ভূমিকায় প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন ত্রমিলা। বর্তমানে যদিও নেতিবাচক চরিত্রেই তিনি সিরিয়ালে বেশি জনপ্রিয়। তবে বাস্তব জীবনে ত্রমিলা ভীষণ মিষ্টি, ঘরোয়া, ভাল স্ত্রী, ভাল মা, সুখী সংসারী।

দ্য ওয়াল 'হার্ট ভাল রাখার আর্ট' নিয়ে ত্রমিলা বললেন 'হার্ট আর হৃদয় দুটো কিন্তু আলাদা। হার্ট হল শরীরের চালিকাশক্তি আর মনের চালিকাশক্তি হৃদয়। আমার মনে হয় দুটোকেই ভাল রাখা উচিত। আমরা অভিনেতারা সবসময় হার্টকে যত্ন করার  সময় পাই না। আমাদের লেট নাইট শিডিউল লেগেই থাকে। কিন্তু হার্ট ভাল রাখার জন্য সুন্দর ঘুমেরও দরকার। যেটা শরীরকে সবদিক থেকে ভাল রাখে। সেই সেটা মেনে চলা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। আমি চেষ্টা করি রোজ হাঁটার।  মর্নিং ওয়াক বা ইভনিং ওয়াক নিয়ম করে মেনে চলি। আর তার সঙ্গে একটু যোগ ব্যায়াম করি।'

ভাস্বর ও ত্রমিলা দু'জনেই এদিন হার্ট ভাল রাখার টিপস পেলেন দ্য ওয়াল আরোগ্য অনুষ্ঠানে উপস্থিত দুইজন হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ কুণাল সরকার (Doctor Kunal Sarkar) ও দিলীপ কুমার-(Doctor Dilip Kumar) এর থেকে। কী ভাবে হৃদপিন্ড ভাল রাখা যায় সেসবের টিপস দিলেন দুই ডাক্তারবাবু।


```