Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

হয়নি কন্যা সম্প্রদান, বৈদিক মতে, মহিলা পুরোহিত বিয়ে দিলেন দিয়ার

দ্য ওয়াল ব্যুরো: ফাল্গুনে বসন্তের আগমন ঘটে গেছে বলিপাড়াতে। বিয়ের মরসুমে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন দিয়া মির্জা। বিচ্ছেদ যন্ত্রণা ভুলে গিয়ে নতুন করে গাঁটছড়া বাঁধলেন ভৈবব রেখির সঙ্গে। এর আগে সাহিল সঙ্ঘার সঙ্গে বিয়ের পিঁড়িতে

হয়নি কন্যা সম্প্রদান, বৈদিক মতে, মহিলা পুরোহিত বিয়ে দিলেন দিয়ার

শেষ আপডেট: 17 February 2021 06:05

দ্য ওয়াল ব্যুরো: ফাল্গুনে বসন্তের আগমন ঘটে গেছে বলিপাড়াতে। বিয়ের মরসুমে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন দিয়া মির্জা। বিচ্ছেদ যন্ত্রণা ভুলে গিয়ে নতুন করে গাঁটছড়া বাঁধলেন ভৈবব রেখির সঙ্গে। এর আগে সাহিল সঙ্ঘার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী, ২০১৯ সালের অগস্ট মাসে পাঁচ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন দিয়া। সোমবার শুরু হল তাঁর নতুন সফর। ১৫ ফেব্রুয়ারি পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে নিয়ম রীতি মেনেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। সেরেছেন আইনি মতে বিয়েও। বিয়ের সাজে লাল সিল্ক শাড়িতে দিয়ার ‘সিমপ্লিসিটি’ নজর কেড়েছে সকলের। পাশে সাদা জহর কোট পাঞ্জাবিতে দিব্যি মানিয়েছে বৈভবকে। নিজের হালকা সাজের জন্য বরাবরই নেটিজেনদের মুগ্ধ করেছেন অভিনেত্রী দিয়া। বিয়েতেও তার ব্যতিক্রম ছিল না। লাল শাড়ির সঙ্গে কুন্দনের চওড়া হার, কানে ঝুমকো, মাথায় টিকলি, খোপায় ফুল, এই ছিল নববধূর সাজ। তবে এই বিয়ের বিশেষত্ব অন্য জায়গাতে রয়েছে। বাংলা সিনেমা 'ব্রহ্মা জানে গোপন কম্মটি'র কথা মনে পড়ে যেতে পারে এই বিয়ের ভিডিও দেখলে। কারণ এখানে হয়নি কোনও কন্যা সম্প্রদান, বিয়ে দিয়েছেন মহিলা পুরোহিতরা। বৈদিক মতে ঘরোয়া ভাবেই বিয়ে সারলেন অভিনেত্রী। আগ্নিকে সাক্ষী রেখে, মালাবদল, সিঁদুরদানের মধ্যে দিয়ে চার হাত এক হল দিয়া-বৈভবের। এদিন দিয়া-বৈভবের জাঁকজমকহীন বিয়ের আসরে নায়িকার কাছের বলিউডি বন্ধুরা হাজির ছিলেন। পৌঁছেছিলেন অদিতি রাও হায়দারি, জ্যাকি ভাগনানিরা। বিয়ে শেষ হওয়ার পরেই নবদম্পতি সাংবাদিকদের মুখোমুখি হন, ও ভালবাসা জানান নিজের ফ্যানেদের।

```