Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমার বাবা–মা আসলে...', কোন আক্ষেপ আজও বুকে বয়ে বেড়ান শাহরুখ

ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন শাহরুখ খান। প্রয়াত বাবা-মা, মহম্মদ খান ও লতিফ ফতিমা সম্পর্কেও সচরাচর কথা বলতে দেখা যায় না তাঁকে। 

'আমার বাবা–মা আসলে...', কোন আক্ষেপ আজও বুকে বয়ে বেড়ান শাহরুখ

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 November 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন শাহরুখ খান। প্রয়াত বাবা-মা, মহম্মদ খান ও লতিফ ফতিমা সম্পর্কেও সচরাচর কথা বলতে দেখা যায় না তাঁকে। কিন্তু এবার সেই নীরবতা ভেঙে আবেগে ভেসে গেলেন বলিউডের কিং খান। জানালেন, ছেলের সাফল্য চোখে দেখার সুযোগ পাননি বাবা-মা—এই আক্ষেপ আজও কিং খানের রাতের ঘুম কেড়ে নেয়।

শাহরুখ বলেন, “ছোটবেলা থেকেই ছবি করতে চাইতাম। কিন্তু যখন সত্যিই সিনে জগতে পা রাখলাম, তখন বাবা-মা কেউই আর বেঁচে নেই। মনে হত, বড় বড় ছবি করব… যেন স্বর্গ থেকে তাঁরা দেখতে পান।”

মাকে নিয়ে কিং খানের অনুভূতি আরও তীব্র। তাঁর কথায়, “আমার মনে হয় মা-ই আকাশের একটা তারা হয়ে গিয়েছে। আমি হয়তো জানিও, কোন তারাটা আমার মা।” তিনি বিশ্বাস করেন, তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে দেবদাস ছিল সেই কাজ, যা মা দেখে সবচেয়ে আনন্দ পেতেন।

এই ক্লাসিক চরিত্রে অভিনয়ের আগে বহু অভিজ্ঞ অভিনেতাই তাঁকে নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু শাহরুখ পরামর্শ মানেননি। কারণ এই চরিত্র তাঁর কাছে শুধু অভিনয় নয়—একটি ব্যক্তিগত প্রতিশ্রুতি। “মায়ের জন্যই ‘দেবদাস’ করতে চেয়েছিলাম। যেন তাঁকে বলতে পারি—দেখো মা, তোমার ছেলে দেবদাস হয়েছে,” বলেন তিনি।

২০০২ সালে মুক্তি পাওয়া দেবদাস–এ শাহরুখের সঙ্গে পারো চরিত্রে ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত।


```