Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভক্তদের চাপে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিজয়, চেন্নাই বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিও

মালয়েশিয়া থেকে ফেরার পর চেন্নাই বিমানবন্দরে ভক্তদের প্রচণ্ড ভিড়ে পড়ে যান থলপতি বিজয়।

ভক্তদের চাপে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিজয়, চেন্নাই বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিও

থলপতি বিজয়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 December 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: মালয়েশিয়া থেকে ভারতে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে এক অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হলেন অভিনেতা থলপতি বিজয়। তাঁকে ঘিরে ভক্তদের বাঁধনছাড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

গত শনিবার মালয়েশিয়ায় বিজয়ের নতুন ছবি 'জন নয়াগন'-এর অডিও লঞ্চ অনুষ্ঠান ছিল। এই আয়োজনটি মালয়েশিয়ার ইতিহাসে বিরল এক রেকর্ড গড়েছে, যেখানে প্রায় ১ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। কোনো ছবির অডিও লঞ্চ উপলক্ষে সে দেশে আগে কখনো এত বড় জমায়েত দেখা যায়নি।

অডিও লঞ্চের অনুষ্ঠান সফলভাবে শেষ করে রবিবার রাতে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেন বিজয়। তাঁর ফেরার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে থিকথিকে ভিড় জমান অসংখ্য অনুরাগী। তারকা যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন ভক্তদের প্রবল চাপে তিনি ভারসাম্য হারিয়ে এক সময় মাটিতে পড়ে যান।

পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত বিজয়কে কোনোমতে ভিড় থেকে তুলে ধরে পাহারার মাধ্যমে তাঁর গাড়িতে পৌঁছে দেন। এই গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জনপ্রিয় এই তারকাকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে কার্যত লড়াই শুরু হয়ে গিয়েছিল।
 


```