Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভীত-হাওড়া লোকালের সফল যুগলবন্দী ‘ঠাকুমার ঝুলি’, উদযাপনে মাতল আশা নেক্সট জেন

আবেগ, গল্প বলার সুন্দর বাঁধুনি আর সাংস্কৃতিক শিকড়ে বাঁধা এই উপস্থাপনার জন্য গানটি ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলেছে।

ভীত-হাওড়া লোকালের সফল যুগলবন্দী ‘ঠাকুমার ঝুলি’, উদযাপনে মাতল আশা নেক্সট জেন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 December 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দুনিয়ায় আরও এক উল্লেখযোগ্য সাফল্য। আশা অডিও (ASHA AUDIO)-র সিস্টার লেবেল আশা নেক্সট জেন (Asha Next Gen) সম্প্রতি উদযাপন করল হাওড়া লোকাল ভিট-এর বহুল আলোচিত ট্র্যাক ঠাকুমার ঝুলি (Thakumar Jhuli)-র সাফল্য। আবেগ, গল্প বলার সুন্দর বাঁধুনি আর সাংস্কৃতিক শিকড়ে বাঁধা এই উপস্থাপনার জন্য গানটি ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলেছে।

চলতি বছরের শুরুতেই যাত্রা শুরু করা আশা নেক্সট জেন (Asha Next Gen)-এর লক্ষ্য ছিল একদম স্পষ্ট - নতুন ও স্বাধীন শিল্পীদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে সততা, মৌলিকতা আর নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে। লেবেলের প্রতিটি রিলিজই ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও, 'ঠাকুমার ঝুলি' (Thakumar Jhuli) হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন, যা শ্রোতাদের সঙ্গে গভীর আবেগী সংযোগ তৈরি করেছে।

এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে আশা নেক্সট জেন আয়োজন করেছে এক বিশেষ সাকসেস সেলিব্রেশনের। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী, সহযোগী, ইন্ডাস্ট্রির সহকর্মী এবং সেই সব মানুষ, যাঁরা এই গানের 'গান হয়ে ওঠাতে' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই অনুষ্ঠান আসলে সৃজনশীলতা, সম্মিলিত প্রয়াস এবং ভারতের ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্রমবর্ধমান প্রভাবেরই এক উদযাপন।

শিল্পীদের কথা

হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্তে স্থানীয় সাইফার আয়োজন থেকে শুরু করে ৪০টিরও বেশি লাইভ শো হাওড়া লোকাল (Howrah Locaal) (চিতা জিৎ ও আদি) এবং ভীত Bhit এই জগতে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন। নিজেদের সংস্কৃতি ও কমিউনিটির সঙ্গে গভীর ভাবে যুক্ত থেকে তাঁদের এই যাত্রা গড়ে উঠেছে বছরের পর বছর লড়াই, পরিশ্রম আর আপসহীন সত্যতার উপর।

এই শিল্পীরা মঞ্চ ভাগ করেছেন লক্ষীছাড়া, স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তীর মতো পরিচিত শিল্পীদের সঙ্গে। পাশাপাশি ভারতীয় হিপ-হপ দুনিয়ার বহু প্রভাবশালী নামের কাছ থেকেও তাঁরা স্বীকৃতি পেয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের কাজের প্রশংসা করেছেন ইক্কা, ডিনো জেমস, গালি গ্যাং এবং এমনকি ডিভাইন (DIVINE)-এর অফিসিয়াল ফ্যান পেজও। ইনস্টাগ্রাম রিলের দ্রুত ভাইরাল হওয়াই এই স্বীকৃতির অন্যতম কারণ।

‘ঠাকুমার ঝুলি’-র বেশ প্রভাব ছড়িয়ে পরেছে মানুষের মধ্যে

ঠাকুমার ঝুলি (Thakumar Jhuli)-র মাধ্যমে ভীতের হাওড়া লোকাল এমন ভাবে শব্দের গভীরতা তুলে ধরেছে, যা রাস্তার বাস্তবতা আর ইন্ডাস্ট্রির মঞ্চকে একসূত্রে বেঁধেছে। মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই গানটি ১ লক্ষের বেশি ভিউ ছুঁয়ে ফেলে। তার পরের এক সপ্তাহের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লক্ষেরও বেশি, যা এটিকে তাঁদের এখনও পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী রিলিজগুলির অন্যতম করে তুলেছে।

ঠাকুমার ঝুলির এই সাফল্য আরও একবার প্রমাণ করে দিল, বাস্তব অভিজ্ঞতা, জীবনের গল্প আর সাংস্কৃতিক গভীরতা নিয়ে তৈরি সংগীতের পাশে দৃঢ় ভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়েই এগোচ্ছে আশা নেক্সট জেন।


```