উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এই সিরিয়াল করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি। তাঁর বিপরীতে নায়িকার রোলে রয়েছেন ঋতাব্রতা দে। ঋতাব্রতা এই সিরিয়াল থেকে সেভাবে দাগ কাটতে পারেননি।

শেষ আপডেট: 3 August 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: শেষ হচ্ছে একের পর এক বাংলা সিরিয়াল (Bengali Serial)। মেগা সিরিয়াল নাম হলেও এক বছরও টানতে পারছে না হালের বেশ কিছু সিরিয়াল। 'বুলেট সরোজিনী'র পর এবার বিদায় ঘন্টা বাজল 'তেঁতুলপাতা' (Tentulpata) সিরিয়ালের।
শোনা যাচ্ছে, শেষ করে দেওয়া হবে এই বাংলা সিরিয়াল। দর্শকমনও সেভাবে জয় করতে পারেনি এই মেগা। টিআরপি তলানিতে তাই নাকি শেষ হচ্ছে 'তেঁতুলপাতা'।

প্রথম থেকে ঋষি-ঝিল্লি জুটিকে দর্শকরা পছন্দ করলেও টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তাই কি আচমকা এই সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? যদিও মাঝপথে হঠাৎ করে কীভাবে গল্পের শেষ দেখানো হবে এই নিয়েও উঠছে প্রশ্ন।
শেষ হয়ে যাচ্ছে 'তেঁতুলপাতা', এক বছর না পেরোতেই বাজল বিদায় ঘন্টা।

শোনা যাচ্ছে, শীঘ্রই স্টার জলসার এই ধারাবাহিকের পথ চলা শেষ হতে পারে। তবে সিরিয়াল কর্তৃপক্ষর থেকে চূড়ান্ত খবর এখনও পাওয়া যায়নি। তারা মুখ খুলতে নারাজ।
উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এই সিরিয়াল করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি। তাঁর বিপরীতে নায়িকার রোলে রয়েছেন ঋতাব্রতা দে। ঋতাব্রতা এই সিরিয়াল থেকে সেভাবে দাগ কাটতে পারেননি।

মাঝে এই ধারাবাহিক বন্ধের খবর শোনা গেলেও সেটা নিছক গুঞ্জন ছিল। তবে এবার সত্যিই বন্ধ হচ্ছে এই মেগা। গুঞ্জন শুরু হয়েছে অগাস্টেই নাকি বিদায় ঘন্টা বাজবে এই সিরিয়ালের।