Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলুগু সিনেমার প্রথম মহিলা প্লে ব্যাক সিঙ্গার বালাসরস্বতী প্রয়াত, ছিলেন সেকেন্দ্রাবাদের বাড়িতে

তেলুগু সিনেমার প্রথম মহিলা প্লেব্যাক গায়িকা আর বালাসরস্বতী দেবী প্রয়াত। ৯৭ বছর বয়সে সেকেন্দ্রাবাদের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুধবার।

তেলুগু সিনেমার প্রথম মহিলা প্লে ব্যাক সিঙ্গার বালাসরস্বতী প্রয়াত, ছিলেন সেকেন্দ্রাবাদের বাড়িতে

বালাসরস্বতী দেবী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 October 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত জনপ্রিয় গায়িকা বালাসরস্বতী দেবী। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৭ বছর। হায়দরাবাদের নিজ বাসভবনেই এদিন সকলকে ছেড়ে চলে যান বর্ষীয়ান এই সংগীত শিল্পী।

তেলুগু সিনেমায় একাধিক হিট গান তাঁর গলায়। একটা সময় তাঁকে ছাড়া হিট গান ভাবা যেত না ওই ইন্ডাস্ট্রিতে।

গায়িকার জন্ম ১৯২৮ সালে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটগিরিতে। ছোট থেকেই সংগীতের প্রতি গভীর ঝোঁক ছিল তাঁর। মাত্র ছ’বছর বয়সে প্রথম একক গ্রামোফোন রেকর্ডে গান করেন। শিশুশিল্পী হিসেবে আবার অভিনয় করেছিলেন সিনেমায়। ১৯৩৬ সালে পরিচালক সি পুল্লাইয়ারের ‘সতি অনসূয়া’ ও ‘ভক্ত ধ্রুব’ ছবিতে গান গেয়ে নজর কাড়েন। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি তামিল ছবিতে।

১৯৩০ থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত তেলুগু ও তামিল ছবিতে সক্রিয় ছিলেন আর বালাসরস্বতী। তাঁকেই তেলুগু সিনেমার প্রথম প্লেব্যাক গায়িকা হিসেবে গণ্য করা হয়। একাধিক জনপ্রিয় গান সমৃদ্ধ হয়েছে তাঁর কন্ঠে। এখনও সংগীতপ্রেমীরা শ্রদ্ধাভরে শোনেন সেসব। স্বামী প্রয়াত হওয়ার পর ছেলেকে নিয়ে সেকেন্দ্রাবাদে চলে যান। শেষ জীবনে ছিলেন নাতির বাড়িতে।

দীর্ঘ সংগীতজীবনে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০২২ সালে পেয়েছিলেন ওয়াইএসআর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২০১৪ সালে সীতারামাইয়া সংগীত সেবা ট্রাস্ট–এর পক্ষ থেকে পুরস্কার পান। এছাড়াও রামিনেনি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড-এও সম্মানিত হন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতরের এক্স পোস্টে জানানো হয়, “দক্ষিণ ভারতের প্রথম প্লেব্যাক গায়িকা বালাসরস্বতী দেবীর প্রয়াণ চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।'


```