Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Pankaj Dheer: মহাভারতের কর্ণ প্রয়াত, দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে

জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত।

Pankaj Dheer: মহাভারতের কর্ণ প্রয়াত, দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে

পঙ্কজ ধীর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 October 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল 'মহাভারত'-এ কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ১৫ অক্টোবর, বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী অমিত বহল সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন।

জানা গেছে, অভিনেতা পঙ্কজ ধীর দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। একসময় তিনি রোগটি কাটিয়ে উঠলেও, কয়েক মাস আগে সেটি আবার ফিরে আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং তাঁর একটি বড় অস্ত্রোপচারও হয়।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে মঙ্গলবার সিনে ও টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। তাতে লেখা, "গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান এবং CINTAA-এর প্রাক্তন জেনারেল সেক্রেটারি শ্রী পঙ্কজ ধীর ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে প্রয়াত হয়েছেন। তাঁর শেষকৃত্য আজ বিকেল ৪:৩০ মিনিটে মুম্বইয়ের ভিলে পার্লে (পশ্চিম)-এ পবন হংসের কাছে অনুষ্ঠিত হবে।"


```