Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দিয়া মির্জা ও ধ্রুব রাঠীর বিরুদ্ধে পদক্ষেপ তেলঙ্গনা সরকারের ! হাইকোর্টের দ্বারস্থ প্রশাসন

সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাদের দাবি, আইন অনুযায়ী জমিটি তাদের। ওই ৪০০ একর জমির ঘটনাটি নিয়েই মিথ্যা প্রচার চলছে।

দিয়া মির্জা ও ধ্রুব রাঠীর বিরুদ্ধে পদক্ষেপ তেলঙ্গনা সরকারের ! হাইকোর্টের দ্বারস্থ প্রশাসন

বাঁদিকে দিয়া মির্জা, ডানদিকে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

শেষ আপডেট: 7 April 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের কাঞ্চা গাচিবোওলির (Kancha Gachibowli)  ৪০০ একর জমি (Land Case) নিয়ে এখন তুঙ্গে বিতর্ক। ঘরছাড়া পশু-পাখিদের দেখে মন খারাপ আট থেকে আশি সকলের। সেখানকার বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তার মধ্যে ছিল কিছু কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি-ভিডিও-ও। যা নিয়েই এবার মাঠে নামল তেলঙ্গনা সরকার (Telangana government)। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, এআই দিয়ে বানানো ছবি-ভিডিও শেয়ার করার জন্য অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza) ও ইউটিউবার ধ্রুত রাঠীর (Dhruv Rathee) বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। 'ভুল তথ্য প্রচার' করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করা হবে।

সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাদের দাবি, আইন অনুযায়ী জমিটি তাদের। ওই ৪০০ একর জমির (400 Acres Land Case) ঘটনাটি নিয়েই মিথ্যা প্রচার চলছে। কয়েকজন এআই ব্যবহৃত ছবি-ভিডিও ছড়াচ্ছে। এই মর্মে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি খোদ এই নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, এআই-নির্ভর 'ভুল ভিজ্যুয়াল' ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। এই বিভ্রান্তিকর তথ্য সমস্যা তৈরি করছে।

উল্লেখ্য, এই জমি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় অবস্থিত। যদিও সরকার বলছে জমিটি তাদের, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাবি করছেন, এটি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত বনভূমি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্বে এই নিয়ে গত সপ্তাহে প্রতিবাদ আন্দোলন শুরু হয়, অবস্থানরত পড়ুয়াদের লাঠি পেটা করে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। সেই নিয়েও বিতর্ক কম হয়নি। আপাতত গোটা বিষয়টি তেলঙ্গনা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। 

অন্যদিকে, মুখ্যমন্ত্রী অভিযোগ তুলতেই পাল্টা অভিনেত্রী দিয়া মির্জা এই ইস্যুতে টুইটে  সরকারের সমালোচনা করেন। প্রশ্ন করেন, 'গাছগুলোও কি নকল?' ইউটিউবার ধ্রুব রাঠীও একটি ভিডিও প্রকাশ করে পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরেন।

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, গত পাঁচ বছরে ওই এলাকায় ব্যাপকহারে বনভূমি ধ্বংস হয়েছে। তবে সরকার জানিয়েছে, কিছু ভিজ্যুয়াল 'প্রসঙ্গের বাইরে' ব্যবহার করে এবং তার সঙ্গে এআই ব্যবহৃত কনটেন্ট জুড়ে জনমনে ক্ষোভ তৈরি করা হচ্ছে।


```