নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শুক্রবারই সেখানে পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রে খবর, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন।
.jpg.webp)
জুবিনকে ট্রিবিউট জানাল টিম রঘু ডাকাত
শেষ আপডেট: 21 September 2025 01:46
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন জুবিন গর্গ (Zubeen Garg Death)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। শনিবার ছিল দেবের আসন্ন ছবি 'রঘু ডাকাত'-এর (Raghu Dakat) ট্রেলার লঞ্চ। সেখানেই ছবির টিমের পক্ষ থেকে প্রয়াত গায়ককে শেষ শ্রদ্ধা জানানো হল। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma)।
রঘু ডাকাতের মঞ্চ থেকে জুবিনের উদ্দেশে বলা হয়, "উনি বাঙালি ছিলেন না কিন্তু প্রত্যেক বাঙালির বাড়িতে এখনও তাঁর গান বাজে। যিনি বাংলা ইন্ডাস্ট্রির একটা নতুন কণ্ঠ হয়ে এসেছিলেন, প্রত্যেক কম্পোজারের স্বপ্ন ছিল তাঁকে নিয়ে কাজ করার।' এরপরই গায়কের প্রতি জানিয়ে অনুষ্ঠানে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
মন মানে না...
While Assam was his home, Zubeen had a huge fan following in Bengal owing to the large numbers of songs he sang in Bengali.
It is heartening to see the film fraternity of Bengal pay their tribute to the legendary artist.
Bharat will miss him! pic.twitter.com/vL0sn8N0vN— Himanta Biswa Sarma (@himantabiswa) September 20, 2025
'পরান যায় জ্বলিয়া' সিনেমায় জুবিনের গাওয়া 'চোখের জলে ভাসিয়ে দিলাম...' গানের মাধ্যমে ট্রিবিউটও জানানো হয় তাঁকে।
এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, 'মন মানে না... যদিও আসাম তাঁর জন্মভূমি, তবু জুবিনের বিপুল জনপ্রিয়তা ছিল বাংলাতেও, কারণ তিনি অসংখ্য বাংলা গান গেয়েছিলেন। দেখে ভাল লাগল যে বাংলার চলচ্চিত্র জগৎ একজোট হয়ে এই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভারত সত্যিই একজন মহৎ শিল্পীকে হারাল, তিনি সকলের মনে বেঁচে থাকবেন।
'খোকা ৪২০', 'রোমিও', 'মন মানে না'-র মতো দেবের একাধিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন জুবিন। সেই গায়কের প্রয়াণের খবরে শোকাহত 'রঘু ডাকাত' দেব। সোশ্যাল মিডিয়ায় জুবিনের ছবি শেয়ার করে লেখেন, 'ভাই, তোমাকে খুব মিস করব।'
নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শুক্রবারই সেখানে পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রে খবর, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি জুবিনকে।