Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দু'বছর প্রেমের পর অবশেষে বাগদান সারলেন টেলর সুইফট, হাতে কত টাকার আংটি পরেছেন জানেন?

দীর্ঘ দুই বছরের প্রেমের পর অবশেষে বাগদান করলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে। ৪.৮ কোটি টাকার ঝলমলে আংটি নিয়ে মাতোয়ারা ভক্তরা।

 

দু'বছর প্রেমের পর অবশেষে বাগদান সারলেন টেলর সুইফট, হাতে কত টাকার আংটি পরেছেন জানেন?

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 August 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দুই বছরের প্রেমের পর অবশেষে বাগদান (Engagement) করলেন বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট (Taylor Swift) এবং কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করে টেলর ঘোষণা করলেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”

সবুজ গাছপালা আর রঙিন ফুলে ঘেরা মনোরম পরিবেশে হাতে হাত রেখে পোজ দিয়েছেন টেলর-ট্র্যাভিস। বাগদানের খবর ছড়াতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় কমেন্ট সেকশনে। তবে ভক্তদের দৃষ্টি আটকে যায় গায়িকার আঙুলের ঝলমলে আংটির দিকে।

জানা গেছে, টেলরের এনগেজমেন্ট রিংটি ভিনটেজ-স্টাইলের ৮-ক্যারেটের হীরের, ডিজাইন করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কাইন্ড্রেড লুবেক। এস্টেট ডায়মন্ড জুয়েলারির বেনজামিন খোরদিপুরের অনুমান, এর দাম প্রায় ৫,৫০,০০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪.৮ কোটি টাকা!

টেলর ও ট্র্যাভিসের প্রেমের গল্পও কম আকর্ষণীয় নয়। ২০২৩ সালে অ্যারোহেড স্টেডিয়ামে টেলরের পারফর্মেন্সের পর থেকেই দু’জনের সম্পর্ক গাঢ় হতে শুরু করে। যদিও তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই টেলরের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেমের গুঞ্জন ছড়ালেও ডিসেম্বরেই প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক। তারপর থেকে মাঠে এবং মঞ্চে—সব জায়গায় একে অপরের সবচেয়ে বড় সমর্থক হয়ে রয়েছেন তারা।
 


```