Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমি শুধুই ভদ্র?' অনুষ্কাকে মন খুলে প্রশংসা করায় শাহরুখের উপর কি রেগে আছেন ক্যাটরিনা

শাহরুখের এক কথায় ক্যাটরিনার রসিকতা! অনুষ্কার প্রশংসায় খান খান হয়ে গেলেন কিং খান!

'আমি শুধুই ভদ্র?' অনুষ্কাকে মন খুলে প্রশংসা করায় শাহরুখের উপর কি রেগে আছেন ক্যাটরিনা

শাহরুখ ও ক্যাটরিনা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 August 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান, অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে জব তক হ্যায় জান ছবির শুটিং থেকে প্রচার, সবই ছিল সেই সময়ের চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু ছবির এক প্রচারেই ঘটেছিল এক মজার মুহূর্ত, যা আজও অনেকে ভুলতে পারেননি।

ঘটনাটা এমন যে, এক সাংবাদিক প্রচারের মঞ্চে ক্যাটরিনাকে জিজ্ঞাসা করেছিলেন, শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? সবার ধারণা ছিল, ক্যাটরিনা হয়তো কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হবেন। কিন্তু হল উল্টোটা!

আসলে এর সূত্রপাত হয়েছিল শাহরুখের একটি উত্তর থেকে। তাঁকে যখন ক্যাটরিনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি মাত্র একটি শব্দ ব্যবহার করেছিলেন, “ভদ্র”। অনুষ্কার ক্ষেত্রে তিনি নাকি ব্যবহার করেছিলেন প্রায় ২৫টি বিশেষণ!

ফলত, নিজের পালা আসতেই মজা করেই রেগে যাওয়ার ভান করলেন ক্যাটরিনা। হেসে হেসে বললেন, “শাহরুখ আমাকে বর্ণনা করলেন কেবল একটি শব্দে, ভদ্র! এমন একটি শব্দ, যার সঙ্গে আমার প্রতিভা, আমার চেহারা বা আমার পরিশ্রমের কোনও সম্পর্কই নেই। অনুষ্কার জন্য ২৫টি শব্দ, আর আমার জন্য একটাই? তাহলে আমার অভিজ্ঞতা? উম… ভালই ছিল।”

ক্যাটরিনার মুখে এসব শুনে খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন শাহরুখ। কিন্তু ক্যাট থামেননি। তিনি আরও যোগ করলেন, ‘ভদ্র’? এটা তো ‘কঠোর পরিশ্রমী’র চেয়েও এক ধাপ নীচে। কঠোর পরিশ্রম করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভদ্র মানে আসলে কী?”

অভিনেত্রীর কথায় কিছুক্ষণ হতবাক হয়ে গিয়েছিলেন শাহরুখ। শেষে অবশ্য তিনি পরিস্থিতি সামলে নেন এবং বলেন, ক্যাটরিনার সঙ্গে কাজ করা তাঁর দুই দশকের দীর্ঘ কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।


```