Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমার কাছে আগে ক্ষমা চাও', হঠাৎ ফারহা খানের উপর চটলেন কেন শাহরুখ?

ফারহা খানের ভিডিও দেখে শাহরুখের মজার কমেন্টে হাসছে নেটপাড়া! দেখেছেন কি ভাইরাল ভিডিওটা?

'আমার কাছে আগে ক্ষমা চাও', হঠাৎ ফারহা খানের উপর চটলেন কেন শাহরুখ?

শাহরুখ ও ফারহা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 August 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত সিরিজ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। সিরিজের প্রথম গান 'বদলি সি হাওয়া' ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই গান ঘিরেই ঘটেছে মজার এক ঘটনা।

সম্প্রতি পরিচালক-নৃত্যশিল্পী ফারাহ খান নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির কর্মীরা এসে জানান, রান্নাঘরে দিলীপ কিছু করছেন। তখন ফারাহ নিজের ফোনে আরিয়ানের সিরিজের গান দেখছিলেন। খবর শুনে তিনি ছুটে যান রান্নাঘরে। সেখানে গিয়ে দেখেন, বাড়ির রাঁধুনী দিলীপ রান্নাঘরের হাঁড়ি-পাতিল হাতে নিয়ে 'বদলি সি হাওয়া' গানের তালে তালে নাচছেন!

দিলীপের পারফরম্যান্স দেখে ফারাহ মজার ছলে বলেন, ‘‘তুমি তো গানের ব্যান্ড বাজিয়ে দিলে!’’ তারপর ক্যামেরার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘‘আমি শাহরুখ আর আরিয়ানের কাছে ক্ষমা চাইছি, কিন্তু গানটা দারুণ। বন্ধুরা, তোমরাও এখনই গানটা দেখে ফেলো।’’ ক্যাপশনে ফারাহ লেখেন, '‘দিলীপের এই নাচের জন্য আমি শাহরুখ-আরিয়ানের কাছে ক্ষমা চাইছি। কিন্তু গানটা এত সুন্দর যে দিলীপ নিজেকে সামলাতে পারেনি।’'

এই ভিডিও শেয়ার করে শাহরুখ খানও মজার ছলে লেখেন, '‘তোমার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, কারণ ৩০ বছর ধরে আমাকে পরিচালনা করতে গিয়ে তুমি দিলীপের মতো এমন স্টেপ আমাকে শেখাওনি! তবু তোমাকে ভালবাসি।’'

শুধু শাহরুখই নয়, করণ জোহরও কমেন্ট করে লিখেছেন, '‘আমি দিলীপের নাচের ফ্যান হয়ে গেলাম। একদিন ওর সঙ্গে নাচব।’' রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে কমেন্ট এসেছে, '‘দিলীপই আসল শো-স্টপার।’' এমনকি আরিয়ানও হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

উল্লেখ্য, 'ব্যাডস দা বলিউড' সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর, সলমন খান, রণবীর সিং এবং করণ জোহর। সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর।


```