Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্টাইলিশ পোশাকে ইনস্টা পোস্ট সুহানার, মেয়ের ছবি দেখে শাহরুখ লিখলেন, 'ইয়ে বদলি বদলি সি...'

ইনস্টাগ্রামে সুহানার স্টাইলিশ পোস্ট, বাবার মিষ্টি কমেন্ট মুহূর্তেই ভাইরাল!

স্টাইলিশ পোশাকে ইনস্টা পোস্ট সুহানার, মেয়ের ছবি দেখে শাহরুখ লিখলেন, 'ইয়ে বদলি বদলি সি...'

শাহরুখ ও সুহানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 August 2025 23:59

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে সুহানা, ছেলে আরিয়ান ও আব্রামের প্রতি সব সময়ই যত্নশীল থাকেন বলিউডের কিং খান শাহরুখ। আবারও তার প্রমাণ মিলল সুহানার ইনস্টাগ্রাম পোস্টে। মেয়ের ছবিতে বাবা মিষ্টি কমেন্ট করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে সোমবার। হলুদ রঙের স্টাইলিশ পোশাকে সেজেছিলেন সুহানা। চোখে ঝলমলে মাস্কারা, ঠোঁটে নুড গ্লস আর চুল বাঁধা টাইট পোনিতে একেবারেই অন্য রূপে ধরা দিলেন তিনি। পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খানের পরিচালনায় তৈরি সিরিজ The Ba**ds of Bollywood-এর প্রথম গান Badli Si Hawa Hai। ছবির সঙ্গে সুহানা লিখেছিলেন— “Song & mascara on repeat” সেই পোস্টে শাহরুখের কমেন্ট সকলের দৃষ্টি কাড়ে— “Yeah Badli Badli si….but same same pretty”

গানটির সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, গেয়েছেন অরিজিৎ সিং ও আমিরা গিল। The Ba**ds of Bollywood সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা এবং রাঘব জুয়াল। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ।

২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সের দ্য আর্চিস দিয়ে অভিনয়ে অভিষেক হয় সুহানার। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, ভেদাং রায়না ও যুবরাজ মেন্ডা।

এবার বাবার সঙ্গেই বড় পর্দায় আসছেন সুহানা। শাহরুখ খানের সঙ্গে তাঁকে দেখা যাবে কিং ছবিতে। প্রথমে সুজয় ঘোষ পরিচালনার দায়িত্বে থাকলেও পরে তা নেন সিদ্ধার্থ আনন্দ। ছবির কাস্টে রয়েছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা।


```