Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ব্যক্তিগত স্পেসের ভিডিও করা নিয়মবিরুদ্ধ', নিজের ২৫০ কোটির বাংলো ভাইরাল হতেই চটলেন আলিয়া

মুম্বইয়ের পালি হিলে রণবীর-আলিয়ার নতুন বাংলোর ভিডিও অনুমতি ছাড়া ভাইরাল হওয়ায় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুললেন অভিনেত্রী।

'ব্যক্তিগত স্পেসের ভিডিও করা নিয়মবিরুদ্ধ', নিজের ২৫০ কোটির বাংলো ভাইরাল হতেই চটলেন আলিয়া

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 August 2025 23:54

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় তৈরি হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাংলো। প্রায় তিন বছর ধরে চলা এই ২৫০ কোটি টাকার ছয়তলা বাংলোর কাজ এখন শেষের পথে। এর মধ্যেই বাড়িটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রেগে লাল আলিয়া।

আলিয়া ভাট নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমাদের বাড়ির ভিডিও আমাদের অনুমতি ছাড়া রেকর্ড করে অনলাইনে ছড়ানো হয়েছে। এটা স্পষ্টতই গোপনীয়তা লঙ্ঘন এবং গুরুতর সুরক্ষা সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত স্পেসের ভিডিও করা বা ছবি তোলা কখনওই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও অনুরোধ করেন, যদি কেউ এই ভিডিও বা ছবি দেখেন, তবে তা আর শেয়ার না করতে এবং মিডিয়ার বন্ধুদের এগুলো সরিয়ে নিতে বলেন।

এই ঘটনায় অধিকাংশ নেটিজেনই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, “এটা গোপনীয়তার সরাসরি আক্রমণ।” আবার কেউ বলেছেন, “পাপারাৎজিদের দোষ নয়, যখনই তারা আসেন, মিডিয়াকে আগেই খবর দেওয়া হয় বলেই হয়তো এই ভিডিও ছড়িয়েছে।”


```