Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সৌরভ-ইন্দ্রাশিসকে নিয়ে তথাগত ঘোষের ছবি প্রদর্শনী ‘বেহাগ’

ফটোগ্রাফার তথাগত ঘোষের নতুন ফটো প্রদর্শনী ‘বেহাগ’। আগামী ২-৬ জুলাই কলকাতার বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে অনুষ্ঠিত হতে চলেছে।

সৌরভ-ইন্দ্রাশিসকে নিয়ে তথাগত ঘোষের ছবি প্রদর্শনী ‘বেহাগ’

সৌরভ-ইন্দ্রাশিস

শেষ আপডেট: 24 June 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: ফটোগ্রাফার তথাগত ঘোষের নতুন ফটো প্রদর্শনী ‘বেহাগ’। আগামী ২-৬ জুলাই কলকাতার বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দুই অভিনেতা সৌরভ দাস এবং ইন্দ্রাশিস রায়, পাশাপাশি মডেল ডিম্পল আচার্য, নীল এবং তিতাসও রয়েছেন।


তথাগত ঘোষ এবং ‘রেজারেকশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী রাজকীয় অন্দরমহলের এক কাহিনি তুলে ধরেছে। এটি এমনই এক সৃজনশীল আয়োজন, যা ক্যানভাসে অমর করে তুলতে চায় রাতের কামনা এবং বাসনাকে, যে কামনার সুর ‘বেহাগ’ নামের শাস্ত্রীয় রাগের গভীরে বাস করে।


এ প্রসঙ্গে তথাগত ঘোষ বলেন, ‘বেহাগ এমন এক রাগ, যা রাতের তীব্র কামনা এবং সান্নিধ্য পাওয়ার গভীর আগ্রহ ব্যক্ত করে। এই অন্দরমহল থিমের মাধ্যমে আমরা এমনই এক রাতের আগমনীকে তুলে ধরতে চেয়েছি, যা দর্শকদের মনে অমর হয়ে থাকবে। আর এই গল্প বলার মাধ্যমে আমরা ভারতীয় ফ্যাশনের আদি ধারা খুঁজতে চেয়েছি, যেখানে সেলাই করা জামা নয়, কেবল ড্রেপিং-এ প্রাণ পেত সংস্কৃতি আর ফ্যাশন।’


সৌরভ দাস এবং ইন্দ্রাশিস রায় সম্পর্কে তথাগত জানান, ‘সৌরভ আর ইন্দ্রাশিস এই মুহূর্তে বাংলার ছবির দুই উজ্জ্বল অভিনেতা, আর ডিম্পল মডেলিং ইন্ডাস্ট্রিতে স্বনামধন্য ব্যক্তিত্ব। নীল আর তিতাস প্রতিশ্রুতিশীল মডেল এবং খুবই প্রতিভাবান শিল্পী। সকলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো এবং তাঁরা প্রত্যেকেই এই কাজের জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন। আশা করি এই প্রদর্শনী দর্শকদের ভালো লাগবে।’ সকল শিল্পপ্রেমীর জন্য আগমনী এই ‘বেহাগ’ হয়ে উঠতে চলেছে শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন।


```