Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আবিরের স্ত্রীকে নিয়ে নোংরা মন্তব্য! ফুঁসে উঠলেন ঋতাভরী, ‘যেই শরীর..’

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ফাটাফাটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতাভরী। বিপরীতে ছিলেন আবির। 'মোটাদের জন্য ফ্যাশন নয়', 'আর কত খাবি', 'স্টেজে উঠলে ভেঙে যাবে' -- ইত্যাদি নানা সমালোচনার বিরুদ্ধেই আওয়াজ তুলেছিল এই ছবি।

আবিরের স্ত্রীকে নিয়ে নোংরা মন্তব্য! ফুঁসে উঠলেন ঋতাভরী, ‘যেই শরীর..’

শেষ আপডেট: 23 June 2025 21:30

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা হলেন 'চাইল্ডহুড সুইটহার্ট'। সেই কলেজ বেলার প্রেম। যা গড়ায় বিয়েতে। এক সন্তান নিয়ে ভরা সংসার। কথা হচ্ছে আবীর চট্টোপাধ্যায় ও স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের। সেই শুরু থেকে নন্দিনীকে নিয়ে নানা মন্তব্য। তাঁর 'লুক' আলোচনার বিষয় হয়ে ওঠে মাঝেমধ্যেই। দু'জনের মধ্যে বোঝাপড়া-ভালবাসা-ভালথাকা হয়ে ওঠে গৌণ। আবিরকে উচ্চাসনে বসিয়ে মাঝেমধ্যেই কমেন্ট আসে, 'ভালবাসা রূপ দেখে হয় না'। এতে যে আখেরে নন্দিনীকে অসম্মান করা হয়, তা হয়তো ঠাওর করতে পারেন না অনেক কমেন্টকারী।

সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সদ্য। তবে এবার প্রতিবাদটা শুধু আবিরের ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ রইল না। ফুঁসে উঠলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, যিনি নিজেও অসুস্থতার কারণ ওজন বাড়ায় হয়েছে কটাক্ষের শিকার। কী ঘটেছে?

সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে হাজির ছিলেন আবির ও নন্দিনী। সেই ভিডিওই প্রকাশ পেয়েছিল বিভিন্ন পাপারাৎজি অ্যাকাউন্টে। এরকমই এক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয় নন্দিনীকে ঘিরে চর্চা, সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্যে নন্দিনীর রূপ নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। আর চুপ থাকেননি ঋতাভরী। ওই ভিডিওরই কমেন্ট বক্সে তিনি লেখেন, "আমরা কেন যে 'ফাটাফাটি' ছবিটা বানিয়েছিলাম, এই কমেন্ট সেকশনই তা বলে দিচ্ছে।'

 

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ফাটাফাটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতাভরী। বিপরীতে ছিলেন আবির। 'মোটাদের জন্য ফ্যাশন নয়', 'আর কত খাবি', 'স্টেজে উঠলে ভেঙে যাবে' -- ইত্যাদি নানা সমালোচনার বিরুদ্ধেই আওয়াজ তুলেছিল এই ছবি। বার্তা দিয়েছিল, 'বডি পজেটিভিটির'। ঋতাভরীকে একজন মনে করিয়ে দেন, কমেন্ট সেকশনে পুরুষদের থেকে বেশি মহিলারাই আবিরের স্ত্রীর শরীর নিয়ে নোংরা মন্তব্য করছেন। অভিনেত্রী যোগ করেন, "মেয়েরা লিখলেও ভুল। কারও অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে কাউকে বিচার করা উচিৎ নয়। যেই শরীর নিয়ে কাউকে বাঁচতে হচ্ছে না, তার সেই শরীর নিয়ে মতামত কেন ভাই।" তাঁর কথায়, "এই সমাজ একসময় সতীর নামে পুড়িয়েছে। পড়াশোনা করতে দেয়নি। কিন্তু সময় লাগলেও সম্বিত ফিরেছে। আশা করি, এ ক্ষেত্রেও মানুষের চৈতন্য হবে।"

আবির ও নন্দিনীর সুখের সংসার। নন্দিনী উচ্চশিক্ষিত, উচ্চপদস্থ। তা সত্ত্বেও বারেবারেই তাঁর বাহ্যিক রূপ নিয়ে চর্চা। বারেবারে প্রতিবাদ হলেও তা থামার নয়! প্রশ্ন একটাই, এর শেষ কোথায়? 
 


```