Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

দেব-শুভশ্রীর প্রেম, চুম্বন, বিয়ে! ন’বছরের অপেক্ষার পর ‘ধূমকেতু’র প্রথম ঝলক

 দীর্ঘ ন’বছরের প্রতীক্ষা শেষ। এক পুরনো অথচ দগদগে প্রেমের গল্প নিয়ে ফিরে এলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়!

দেব-শুভশ্রীর প্রেম, চুম্বন, বিয়ে! ন’বছরের অপেক্ষার পর ‘ধূমকেতু’র প্রথম ঝলক

দেব-শুভশ্রী

শেষ আপডেট: 23 June 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ন’বছরের প্রতীক্ষা শেষ। এক পুরনো অথচ দগদগে প্রেমের গল্প নিয়ে ফিরে এলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়! কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’-র প্রথম ঝলকেই ধরা দিয়েছে পাহাড়ের কোলে প্রেমের স্নিগ্ধ দৃশ্য আর নায়ক-নায়িকার তীব্র কেমিস্ট্রি — যেখানে দু’জনের ঠোঁট ছোঁয়ার আগমুহূর্তের শিহরণ কাঁপিয়েছে দর্শকদের। ১৫ বছর পর পর্দায় কাছে এলেন দেব শুভশ্রী। শুধু কাছাকাছিই নয়, প্রেম এবং বিয়েও করলেন!

অন্তরঙ্গ দৃশ্যে দেব-শুভশ্রী।


ব্যক্তিগত জীবনে একসময় প্রেমিক-প্রেমিকা ছিলেন তারকা জুটি, প্রেম যদিও বিয়ে পর্যন্ত গড়ায়নি, তবুও সিলভার স্ক্রিনে আজও তাঁরা অমর! খুব অল্প ক’টি ছবি করেও বাংলার দর্শকের মনে আজও অন্যতম সেরা রোমান্টিক জুটির তকমা তাঁদেরই দেওয়া যায়। ‘ধূমকেতু’-র মাধ্যমে সেই আগুন আর মায়া ফিরে আসতে চলেছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

পুরীর মন্দিরে ‘ধূমকেতু’র মহরতের শট।


শুধুমাত্র প্রেম নয়, এই ছবিতে রয়েছে তীব্র সাসপেন্স আর অ্যাকশনের স্বাদও! রুদ্রনীল ঘোষের চরিত্রকে বলা হচ্ছে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ — আর দীর্ঘদিন ধরে এই ছবির মুক্তির প্রতীক্ষায় কষ্ট পেয়েছেন অভিনেতা স্বয়ং।

 


এদিকে, ২৩ জুন ছিল দেবের প্রযোজনা সংস্থার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী, আর সেদিনই সংস্থার নতুন লোগোর পাশাপাশি ‘ধূমকেতু’-র চমক দেওয়া হয়েছে দর্শকদের। এমন দিনে শুভশ্রী রয়েছেন দেশের বাইরে, পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছুটি উপভোগ করছিলেন তিনি। আর তাতেই আগুন ধরেছে সোশ্যাল মিডিয়া — দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সজাগ ছিলেন দেব-শুভশ্রীর অজস্র ভক্তকুল।

যদি সত্যিই এমন হত?


চমক আর রহস্যে ভরা এই প্রেম কাহিনি কিভাবে সিলভার স্ক্রিনে ধরা দেবে, তা জানার আগ্রহে তুমুলভাবে অপেক্ষা করছেন বাংলার সিনেমাপ্রেমীরা! আগামী ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে বহুল চর্চিত, ছবি ‘ধূমকেতু’।


```