‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল দাবি করলেন — “আমি ঐশ্বর্যার মতো সুন্দরী”! নেটপাড়ায় শুরু ট্রোলিং ঝড়…

‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
শেষ আপডেট: 4 September 2025 23:21
দ্য ওয়াল ব্যুরো: ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু। বাড়ির ভেতরে তাঁর নানান কান্ড যেমন আলোচনায়, তেমনই এক পুরনো সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের খোলামেলা স্বীকারোক্তি অবাক করেছে ভক্তদের।
রজত গুপ্ত পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তানিয়া জানান, কলেজে পড়াশোনার সময় তিনি ভয়ঙ্কর মানসিক অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলেন। পরিবার তাঁকে পড়াশোনার জন্য কলেজে পাঠালেও সেই সময়ে তিনি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে বাড়ি ফিরে আসতে হয় তাঁকে। সেই দুই বছর তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির একটি ছিল।
তাঁর কথায়, “প্রতিদিন আমি বাড়িতে ফোন করে বলতাম, আমাকে নিয়ে আসো। আমি কখনওই একজন সাধারণ মানুষ হতে চাইনি, যে পড়াশোনা করবে, বিয়ে করবে আর সন্তান জন্ম দেবে। আমি বড় কিছু করতে চেয়েছিলাম, মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম।”
তানিয়া আরও বলেন, তিনি নিজের প্রতিভা সম্পর্কে সচেতন। কেউ তাঁকে পাগল বললেও তিনি তা বিশ্বাস করবেন না। তাঁর মতে, প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা রয়েছে। বলেন, 'আমাকে অনেকেই বলত, আমি ঐশ্বর্যার মতো সুন্দরী।' যেমন ঐশ্বর্যা রাই পৃথিবীর অন্যতম সুন্দরী হলেও, শুধু সুন্দর হওয়াই প্রতিভার একমাত্র মাপকাঠি নয়। কেউ খ্যাতি পান, কেউ সেবা করার সুযোগ পান, এসবই ভাগ্যের খেলা।
বর্তমানে ‘বিগ বস ১৯’-এ অংশ নেওয়ার পর থেকে তানিয়া মিত্তল আলোচনার কেন্দ্রে রয়েছেন। তবে তাঁর এই অতীত স্বীকারোক্তি নতুন করে আলোড়ন তুলেছে।