Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কাজের খিদে থাকলেই টিকে থাকা সম্ভব', বলিউডে শাহরুখ–অক্ষয়ের সাফল্যের রহস্য ফাঁস

“যতদিন খিদে থাকবে, ততদিনই টিকে থাকা সম্ভব” — শাহরুখ–অক্ষয়ের সাফল্যের রহস্য ফাঁস করলেন সুমিত রাঘবন!

'কাজের খিদে থাকলেই টিকে থাকা সম্ভব', বলিউডে শাহরুখ–অক্ষয়ের সাফল্যের রহস্য ফাঁস

শাহরুখ খান ও অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 September 2025 23:16

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ সুমিত রাঘবন। 'সারাভাই ভার্সেস সারাভাই', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'বড়ি দূর সে আয়ে হ্যায়ন'–এর মতো জনপ্রিয় ধারাবাহিক তাঁকে দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কাজ করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন ও মাধুরী দীক্ষিতের মতো বলিউড তারকাদের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কীভাবে বড় বড় তারকারা নিজেদের দীর্ঘ কেরিয়ার ধরে রাখেন। তাঁর কথায়, “শাহরুখ খান, অক্ষয় কুমার কিংবা নানাপাটেকর—তাঁদের সবার মধ্যেই কাজের জন্য অদম্য খিদে আছে। এটাই তাঁদের আলাদা করে তোলে।”

সুমিত জানান, নানাপাটেকরের সঙ্গে কাজ করার সময় তিনি দেখেছেন, অভিনেতা নিজে হাতে ডায়লগ লিখে বারবার অনুশীলন করেন। নানার মতে, হাতে লিখলেই চরিত্রটা তাঁর ভেতরে ঢুকে যায়। অক্ষয় কুমারকেও তিনি একইভাবে কাজকে সাধনার মতো করে নিতে দেখেছেন।

অভিনেতার বক্তব্য, “যতক্ষণ খিদে থাকবে, শেখার আগ্রহ থাকবে, উন্নতির ইচ্ছা থাকবে, ততক্ষণই টিকে থাকা সম্ভব। যে মুহূর্তে সন্তুষ্ট হয়ে যাবেন, তখনই পিছিয়ে পড়বেন।”

ভবিষ্যৎ নিয়েও তাঁর ভাবনা স্পষ্ট। সুমিত বলেন, “কোনও কাজ বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এমন কিছু তৈরি করতে হবে, যা ১০০ বছর পরও মনে রাখা হবে।”

বলিউডে তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন করণ জোহরের ছবি মাই নেম ইজ খান-এ এবং অক্ষয় কুমারের সঙ্গে হলিডে ছবিতে। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ওয়াগলে কি দুনিয়া, নয়ি পীড়ি নয়ি কিসসে ধারাবাহিকে, যা সম্প্রতি চার বছর চলার পর বন্ধ হয়েছে।


```