Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানিকগঞ্জে শ্যুটিংয়ে বিতর্ক, তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

অথৈয়ের দাবি, পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর (Rafat Mozumder Rinku) একটি নাটকের শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। প্রথম দিন থেকেই আচরণে অস্বস্তি টের পান বলে জানান তিনি। একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময়, যেখানে স্ক্রিপ্টে স্পষ্টভাবে আঘাতের কথা উল্লেখ ছিল না, সেখানে আচমকাই তাঁকে মারা হয় বলে অভিযোগ। 

মানিকগঞ্জে শ্যুটিংয়ে বিতর্ক, তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 March 2026 13:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মানিকগঞ্জে একটি নাটকের শ্যুটিং ঘিরে বিতর্কে জড়ালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা (Tanjin Tisha)। সহঅভিনেত্রী সামিয়া অথৈ তাঁর বিরুদ্ধে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তুলেছেন। ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে ঘটনার বিবরণ দেন অথৈ, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

অথৈয়ের দাবি, পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর (Rafat Mozumder Rinku) একটি নাটকের শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। প্রথম দিন থেকেই আচরণে অস্বস্তি টের পান বলে জানান তিনি। একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময়, যেখানে স্ক্রিপ্টে স্পষ্টভাবে আঘাতের কথা উল্লেখ ছিল না, সেখানে আচমকাই তাঁকে মারা হয় বলে অভিযোগ। 

এমনকি শেষ দৃশ্যে অভিনয়ের প্রয়োজন অনুযায়ী হালকা স্পর্শের কথা থাকলেও, ক্যামেরা চলাকালীন তাঁকে জোরে চড় মারা হয় বলে দাবি করেন অথৈ। লাইভে নিজের মুখ ও হাতে চোটের দাগও দেখান তিনি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। সংবাদমাধ্যম জাগো নিউজ ২৪-কে দেওয়া বক্তব্যে তিনি জানান, তিনি কেবল নিজের চরিত্রের প্রয়োজনে অভিনয় করেছেন। নাটকে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন এক চরিত্রে অভিনয় করছেন, যেখানে কিছু আগ্রাসী দৃশ্য রয়েছে। 

স্ক্রিপ্ট অনুযায়ী যতটুকু প্রয়োজন, ততটুকুই করেছেন বলে দাবি তাঁর। ব্যক্তিগত আক্রোশের কোনও বিষয় নেই বলেও স্পষ্ট করেন তিনি। পাশাপাশি ফেসবুক লাইভে পুরো ইউনিটকে বিব্রত করা হয়েছে বলেও মত তাঁর।

ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে প্রযোজনা সংস্থা বা পরিচালকের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি, বরং জল্পনা আরও বেড়েছে।


```