Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

শান্তিনিকেতনে দোল সেলিব্রেশন, লাল মাটির দেশে আবিরে রাঙা সোহিনী-শোভন

শহরের কোলাহল থেকে দূরে, লাল মাটির দেশে বসন্তের সকালে নিজেদের মতো করে সময় কাটালেন তাঁরা। পলাশের আগুনরাঙা ছায়ায়, আবিরে রাঙা মুখে ধরা পড়েছে একান্ত আনন্দের মুহূর্ত। 

শান্তিনিকেতনে দোল সেলিব্রেশন, লাল মাটির দেশে আবিরে রাঙা সোহিনী-শোভন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 March 2026 12:09

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এলেই শান্তিনিকেতনের (Shantiniketan Basanta Utsav) আকাশে-বাতাসে ছড়িয়ে পড়ে রঙের উচ্ছ্বাস। সেই রঙিন আবহের টানেই এ বার দোল উদ্‌যাপন করতে সেখানে পৌঁছে গেলেন টলিউডের জনপ্রিয় জুটি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর তাঁদের এ নিয়ে তাঁদের দ্বিতীয় দোল। দু’জনকে দেখে মনেই হয়েছে, প্রেম যেন বসন্তের হাওয়া লেগে একেবারে নতুন।

শহরের কোলাহল থেকে দূরে, লাল মাটির দেশে বসন্তের সকালে নিজেদের মতো করে সময় কাটালেন তাঁরা। পলাশের আগুনরাঙা ছায়ায়, আবিরে রাঙা মুখে ধরা পড়েছে একান্ত আনন্দের মুহূর্ত। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একে অপরের চোখে চোখ রেখে হাসিতে মগ্ন এই দম্পতি—যেন রঙের উৎসবের মধ্যেই খুঁজে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত সময়।

এ বার দোলের সাজে চমক দিয়েছেন সোহিনী। শাড়ির বদলে তিনি বেছে নিয়েছেন সাদা ধুতি ও পাঞ্জাবি। সাবলীল ভঙ্গিতে পরা সেই পোশাকে ছিল একাধারে ঐতিহ্যের ছোঁয়া, আবার আধুনিকতার ইঙ্গিতও। হাতে শাঁখা ও লাল কাঁচের চুড়ি, চোখে রোদচশমা—সব মিলিয়ে তাঁর লুক ছিল বেশ সুন্দর। অন্যদিকে শোভনের পরনে ছিল সাদা পাঞ্জাবির সঙ্গে হালকা রঙের ধুতি-প্যান্ট এবং গলায় ফুলের মালা, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

দোলের দিনে শুধুই রঙ খেলা নয়, বরং কাছের মানুষটির সঙ্গে নিরিবিলিতে সময় কাটানোর আনন্দই যেন বেশি করে ধরা দিল তাঁদের এই কান্ত মুহূর্তে। শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে সেই ভালবাসার ছবিই এখন ঘুরছে নেটমাধ্যমে।

সেই ছবিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই লাইকে ভরছে পোস্ট। এবার টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যও দোল উৎসবে গা ভাসালেন শান্তিনিকেতনেই। 


```