বিজয় বার্মার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ফের আলোচনায় তামান্না ভাটিয়া।

তামান্না ভাটিয়া
শেষ আপডেট: 6 January 2026 23:36
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন হল অভিনেতা বিজয় বার্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। প্রেম নিয়ে আর লুকোছাপা নয়, এক সময় নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছিলেন সম্পর্কের কথা। দক্ষিণী ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, সর্বত্রই তামান্নার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তবে জানেন কি, এত জনপ্রিয় তামান্নাকেও এক সময় প্রেমে প্রত্যাখ্যাত হতে হয়েছিল?
নিজের জীবনের সেই মজার অথচ খানিকটা কষ্টের অভিজ্ঞতার কথা এক সাক্ষাৎকারে নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। তখন তিনি পড়তেন পঞ্চম শ্রেণিতে। তামান্নার কথায়, সেই সময় এক বন্ধুর দাদার প্রতি তাঁর আলাদা টান তৈরি হয়েছিল। সাহস করে মনের কথা জানাতেই ছেলেটির সোজাসাপটা উত্তর, তামান্না নাকি তাঁর বোনের মতো! ছোটবেলার সেই অসমাপ্ত প্রেম আজও তাঁর স্মৃতিতে রয়ে গিয়েছে।
তবে শুধু এই একবারই নয়, বিজয় বার্মার আগে আরও দু’বার প্রেম এসেছিল তামান্নার জীবনে। কিন্তু কোনও সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। অভিনেত্রীর কথায়, প্রথমবার হৃদয় ভেঙেছিল কারণ তখন তিনি খুবই ছোট ছিলেন। সেই এক জনের জন্য নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। আর পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে তাঁর মনে হয়েছিল, সেই মানুষটি তাঁর জীবনের জন্য ঠিক উপযুক্ত নন।
এই সব অভিজ্ঞতার পর বর্তমানে জীবনে ভালোবাসার ঠিকানাও খুঁজে পেয়েছেন তামান্না। বিজয় বার্মার সঙ্গে তাঁর সম্পর্ক এখন আর কারও অজানা নয়। একসঙ্গে নানা পার্টি ও অনুষ্ঠানে হাজির হতে দেখা যাচ্ছে এই জুটিকে। টিনসেল টাউনের অন্দরে গুঞ্জন, খুব শীঘ্রই নাকি তাঁদের সম্পর্ক পরিণতি পেতে পারে। যদিও সেই বিষয়ে এখনও মুখ খোলেননি দু’জনের কেউই।