Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'রোজ স্নান করার সময় শরীরের প্রতিটা জায়গা ছুঁই...' তামান্না জানালেন গোপন অভ্যাসের কথা

‘মজা হুসনো কা আঁখো সে লিজিয়ে’—‘স্ত্রী ২’-এর আইটেম গানে আগুন ঝরিয়েছেন তামান্না ভাটিয়া। ‘আজ কি রাত’ গানে তাঁর উষ্ণতা আর নাচের তালে কাঁপছে নেটদুনিয়া। 

'রোজ স্নান করার সময় শরীরের প্রতিটা জায়গা ছুঁই...' তামান্না জানালেন গোপন অভ্যাসের কথা

তামান্না ভাটিয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: ‘স্ত্রী ২’-এর আইটেম গানে আগুন ঝরিয়েছেন তামান্না ভাটিয়া। ‘মজা হুসনো কা আঁখো সে লিজিয়ে’— ‘আজ কি রাত’ গানে তাঁর উষ্ণতা আর নাচের তালে কাঁপছে নেটদুনিয়া। কিন্তু তাঁর রূপের মোহে দর্শক মজে যাওয়ার আগেই, নিজের শরীরের প্রেমে পড়েছেন খোদ তামান্না! বিজয় ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেও এবার সামনে এল তাঁর এক ব্যক্তিগত গোপন অভ্যাস।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটার মাসুমা মিনাওয়ালাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘‘আমি আমার শরীরকে ভীষণ ভালবাসি। প্রতিদিন কাজের শেষে বাড়ি ফিরে পোশাক বদলে প্রথমেই স্নান করি। তখন শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে ধন্যবাদ জানাই। কারণ এই শরীরটা সারাদিন আমার সঙ্গে থাকে, পরিশ্রম করে।’’

তামান্না আরও বলেন, “হয়তো শুনতে আজব লাগবে, কিন্তু এটা আমার কাছে একটা আত্মিক অনুভব। প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকেই আমি কৃতজ্ঞতা জানাই—এই রুটিন আমাকে স্ট্রেস মুক্ত রাখে।”

বলিউডে যাত্রা শুরু হলেও তামান্না বেশি জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী ছবিতে। রাজামৌলীর ‘বাহুবলী’ সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছিল। ‘স্ত্রী ২’-এর গানে আবারও প্রমাণ করলেন, গ্ল্যামারের দিক থেকেও তিনিই এক নম্বরে। এদিকে বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন, যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।
 


```