Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর 'কঠিন সময়' চলছে তামান্নার! বললেন, ‘জীবনে আমরা যা চাই...’

বলিউডের অন্দরে গুঞ্জন, তমন্না চেয়েছিলেন বিজয়ের সঙ্গে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে।

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর 'কঠিন সময়' চলছে তামান্নার! বললেন, ‘জীবনে আমরা যা চাই...’

বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তমান্না

শেষ আপডেট: 9 April 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইতে আসন্ন তেলেগু ছবি ‘ওড়েলা ২’ (Odela 2) ছবির ট্রেলার লঞ্চ (trailer launch) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী তমান্না ভাটিয়া (Tamanna Bhatia)। জীবনের কঠিন এক সময়ের (difficult time) মধ্যে দিয়ে যাচ্ছেন, কথায় কথায় এমনটাই সবার সামনে স্বীকার করলেন তিনি। কিন্তু অভিনেতা বিজয় ভার্মার (Vijay Verma) প্রসঙ্গের ধারকাছ দিয়েও গেলেন না অভিনেত্রী। বরং তাঁর কথায়, যে কোনও সমস্যার সমাধানের জন্য নিজের মধ্যেই উঁকি দিয়ে দেখা উচিত। 

নিজের আসন্ন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমান্না বলেন, ‘আমার মনে হয়, জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে বাইরে কোথাও তার সমাধান খোঁজার চেষ্টা করি। কিন্তু জীবন থেকে আমি শিখেছি যে, উত্তর আমাদের মধ্যেই লুকিয়ে থাকে। তার জন্য বাইরে খোঁজার দরকার হয় না।’

কথা প্রসঙ্গে এক সাংবাদিক সুকৌশলে তমান্নার দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘এমন কেউ কি আছেন, তন্ত্রবিদ্যার সাহায্য নিয়ে যাঁর ওপর আপনি ‘বিজয়’ কায়েম করতে চান?’ এই প্রশ্ন শুনে তমান্না স্বাভাবিকভাবেই বেশ বিরক্ত হন। যদিও সামলে নিয়ে বেশ মজা করে উত্তর দেন, ‘সেটা তো আপনাদের ওপরই করতে হবে। তাহলে সব পাপারাজি বেশ হাতের মুঠোয় থাকবেন। কী বলেন? আপনার ওপরও করা যায়। তাহলে আমি যা বলব, পাপারাজি তাই শুনবেন।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই তমান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার বিচ্ছেদ হয়েছে। সূত্রের খবর, মতের অমিল হতে থাকায় তাঁরা পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ভাল বন্ধু হয়েই একে ওপরের পাশে থাকতে চান তাঁরা।

বলিউডের অন্দরে গুঞ্জন, তমান্না চেয়েছিলেন বিজয়ের সঙ্গে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে। কিন্তু বিজয় এত তাড়াতাড়ি বিয়ের জন্য তৈরি না থাকায় তাঁদের মধ্যে বিবাদের সূত্রপাত। তারপরেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। যদিও এই নিয়ে তমান্না বা বিজয়, কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।


```