Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্বস্তিকা বুঝি 'বড়লোকের বিটি'! সে কী নাচ নায়িকার, দেখুন আপনিও

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা মুখার্জীকে নিয়ে নেটিজেনদের কৌতূহল বরাবরই মাত্রাছাড়া। সময় পেলেই ভক্তরা উঁকি ঝুঁকি মারতে চান তাঁর ব্যক্তিগত জীবনে। তবে স্টাইল স্টেটমেন্ট থেকে সোজা সাপটা বক্তব্য, সব কিছুতেই তিনি সবার থেকে আলাদা। ঠোঁটকাটা স্বস্তিকা

স্বস্তিকা বুঝি 'বড়লোকের বিটি'! সে কী নাচ নায়িকার, দেখুন আপনিও

শেষ আপডেট: 9 December 2020 16:36

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা মুখার্জীকে নিয়ে নেটিজেনদের কৌতূহল বরাবরই মাত্রাছাড়া। সময় পেলেই ভক্তরা উঁকি ঝুঁকি মারতে চান তাঁর ব্যক্তিগত জীবনে। তবে স্টাইল স্টেটমেন্ট থেকে সোজা সাপটা বক্তব্য, সব কিছুতেই তিনি সবার থেকে আলাদা। ঠোঁটকাটা স্বস্তিকা নিজের শর্তে জীবনে বাঁচেন। জীবনে রিস্ক ও রহস্যকে একসঙ্গে ছন্দে বেধে ফেলতে পছন্দ করেন তিনি। তাই কোনও কিছুর পরোয় করেন না। জীবনে এক্সপেরিমেন্ট শব্দটার যথার্থ ব্যবহার বোধ হয় তিনি সবসময়ই করে চলেছেন। সেটা নিজের লুকস, ফ্যাশন সেন্স থেকে অভিনয়, সবেতেই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন স্বস্তিকা। রতন কাহারের গান, যেটা বলিউডে ভীষণই বিখ্যাত হয়েছে বাদশার হাত ধরে সেই 'গাঁদা ফুল' গানে এবার কোমর দোলালেন স্বস্তিকা। ব্যাকগ্রাউন্ডে গাঁদা ফুল গান চালিয়ে ভিডিও করেছেন 'উমা বৌদি'। তাঁর ভোলবদল থেকে গেছে এই ভিডিওতে, আচমকাই ছোট চুলের থেকে বড় চুল হয়ে গেছে নায়িকার। যদিও এর সিক্রেট তিনি ক্যাপশনেই লিখে দিয়েছেন। সব কৃতিত্ব দিয়েছেন নিজের মেকআপ আর্টিস্টদের। সম্প্রতি এই ভিডিও বিদ্যুৎবেগে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। পেয়েছে বহু কমেন্ট ও ফ্যানেদের ভালবাসা। https://twitter.com/swastika24/status/1336620951350333441 নেট পাড়াতে স্বস্তিকাকে নিয়ে চর্চা সবসময় তুঙ্গে থাকে। তাঁর হাটকে স্টাইল, কথা বলার ধরনের জন্য তাঁকে অনেকে খারাপ কথাও বলেন। ট্রোলও তৈরি হয় তাঁকে নিয়ে। তবে তিনি এগুলোকে মোটেও পাত্তা দেন না। বরং কড়া জবাবে ফিরিয়ে দেন সব খারাপ কথা উত্তর। শীঘ্রই স্বস্তিকাকে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'মোহমায়া'তে। যেখানে 'মোহময়ী' রূপে ধরা দেবেন স্বস্তিকা। এছাড়াও হইচইতে ডিসেম্বরেই আস্তে চলেছে তাঁর আরও একটি ওয়েব সিরিজ 'চরিত্রহীন ৩'।

```