Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টেলিদুনিয়ায় নতুন জুটি, সিরিয়ালে মুখোমুখি এবার স্বস্তিকা–সৌম্যদীপ, কোন চমক অপেক্ষায়?

গল্পের কেন্দ্রে রয়েছে অন্নপূর্ণা—এক দৃঢ়চেতা, আত্মসম্মানী নারী, যে জীবনের কঠিন বাস্তবতার সামনে মাথা নত করেনি কখনও। পুত্রসন্তান না হওয়ার সামাজিক চাপ এবং স্বামীর পরিত্যাগ—সব বাধা অতিক্রম করে তিনি একাই বড় করেছেন তার তিন কন্যাকে। 

টেলিদুনিয়ায় নতুন জুটি, সিরিয়ালে মুখোমুখি এবার স্বস্তিকা–সৌম্যদীপ, কোন চমক অপেক্ষায়?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 17 February 2026 14:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের (Bangla Serial) পর্দায় ধারাবাহিক মানেই বিশেষ চমক। দর্শকেরা মুখিয়ে থাকেন এবার কোন জুটি? গল্পে কোন চমক তা দেখার অপেক্ষায়। কোনও ধারাবাহিক দিনের পর দিন দর্শক মনে জায়গা করে থাকে, কোনও কোনও ধারাবাহিক আবার কয়েক মাসেই ছন্দ হারায়। তবে এই বাজারে ফের নতুন চমক নিয়ে হাজির জি বাংলা। নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ (Annapurnar Lokkhira)-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে জোর আলোচনা। জি বাংলার (Zee Bangla) এই আসন্ন মেগায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) ও সৌম্যদীপ মুখোপাধ্যায়কে (Soumyadeep Mukherjee)। দু’জনেই সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিকের মুখ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছেন, ফলে তাঁদের নতুন জুটি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহলের পারদ তুঙ্গে।

গল্পের কেন্দ্রে রয়েছে অন্নপূর্ণা—এক দৃঢ়চেতা, আত্মসম্মানী নারী, যে জীবনের কঠিন বাস্তবতার সামনে মাথা নত করেনি কখনও। পুত্রসন্তান না হওয়ার সামাজিক চাপ এবং স্বামীর পরিত্যাগ—সব বাধা অতিক্রম করে তিনি একাই বড় করেছেন তার তিন কন্যাকে। সংগ্রাম, আত্মমর্যাদা আর মাতৃত্বের টানেই অন্নপূর্ণার চরিত্রটি হয়ে উঠেছে এই ধারাবাহিকের প্রাণ। অভিজ্ঞ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

অন্নপূর্ণার তিন মেয়ের চরিত্রের মধ্যে দুইয়ে অভিনয় করছেন, স্বস্তিকা ঘোষ, ইপ্সিতা মুখোপাধ্যায়। অন্যদিকে সৌম্যদীপকে দেখা যাবে এক মায়ের প্রতি নিবেদিতপ্রাণ এক ছেলের ভূমিকায়। দুই জনপ্রিয় মুখের এই নতুন সমীকরণ কীভাবে গল্পে নয়া মোড় আনবে, তা নিয়ে কোনও রহস্যই ভেদ হয়নি এখনও।

পরিবার, সম্পর্কের টানাপোড়েন এবং এক নারীর লড়াই—এই সব উপাদান মিলিয়ে ধারাবাহিকটি যে এক অন্য স্বাদ দিতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। খুব শিগগিরই শুটিং শুরু হবে। এখন দেখার, ছোটপর্দায় এই নতুন গল্প দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে।
 


```