Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘সব মানুষই বাইসেক্সুয়াল...', নিজের এহেন মন্তব্যে বিতর্ক উঠতেই অদ্ভুত সাফাই দিলেন স্বরা

‘সবাই বাইসেক্সুয়াল’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া! ডিম্পল যাদব নিয়ে গার্ল ক্রাশ স্বীকারে বিতর্কের কেন্দ্রে স্বরা ভাস্কর।

‘সব মানুষই বাইসেক্সুয়াল...', নিজের এহেন মন্তব্যে বিতর্ক উঠতেই অদ্ভুত সাফাই দিলেন স্বরা

স্বরা ভাস্কর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 August 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী স্বরা ভাস্কর। পাঁচ মাস আগে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “এভরিওয়ান ইজ বাইসেক্সুয়াল”, সব মানুষই উভলিঙ্গ। এই মন্তব্য ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল প্ল্যাটফর্মে। সেই একই সাক্ষাৎকারে স্বরা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের প্রতি নিজের ক্রাশের কথাও খোলাখুলি স্বীকার করেছিলেন। ফলে তাঁর বক্তব্য নিয়ে আরও সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।

সমালোচনার মাঝেই স্বরা নিজের এক্স (পূর্বের টুইটার) বায়োতে বড়সড় পরিবর্তন আনেন। নতুন বায়োতে যোগ হয়েছে, “গার্ল ক্রাশ অ্যাডভোকেট”। বাকিটা এমনই থাকছে, “পার্ট টাইম অভিনেত্রী, ফুল টাইম টুইটার পেস্ট। কাওস কুইন। অ্যাপোক্যালিপ্সের মধ্য দিয়ে কেনাকাটা করছি। ফ্রি প্যালেস্টাইন।”

অভিনেত্রী একটি পোস্টে মজার ছলে লেখেন, “মনে হচ্ছে বায়োটা বদলানোর সময় এসেছে।” এমনকি গার্ল ক্রাশের সংজ্ঞার একটি স্ক্রিনশট শেয়ার করে স্বরা প্রশ্ন তোলেন, “সত্যি বলতে জানি না, এটাকে এত বড় করে দেখার কী আছে?”

সাক্ষাৎকারে স্বরা দাবি করেন, হেটেরোসেক্সুয়ালিটি, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ, আসলে মানুষের উপর হাজার বছর ধরে চাপিয়ে দেওয়া একটি সামাজিক ও সাংস্কৃতিক ধারণা। যদি মানুষকে নিজের মতো থাকতে দেওয়া হয়, তবে অনেকে হয়তো উভলিঙ্গ হতেন, এমনই মত স্বরার। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় তাঁর ক্রাশের নাম, স্বরা সোজাসাপটা বলেন, “ডিম্পল যাদব।” অভিনেত্রী জানান, তিনি সম্প্রতি ডিম্পলের সঙ্গে দেখা করেছেন এবং মুগ্ধ হয়েছেন।

বর্তমানে স্বরা তাঁর স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে ‘পতি পত্নী অর পাঙ্গা’ রিয়েলিটি শো-তে অংশ নিচ্ছেন। মুনাওয়ার ফারুকি ও সোনালী বেন্দ্রে সঞ্চালিত এই শো-তে জনপ্রিয় সেলিব্রিটি দম্পতিদের রসায়ন পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ জানুয়ারি বিশেষ বিবাহ আইনে বিয়ে করেন স্বরা-ফাহাদ। ফেব্রুয়ারিতে ভিডিও প্রকাশ করে খবরটি জানান তারা। গত সেপ্টেম্বর মাসে জন্ম নেয় তাঁদের কন্যা রাবিয়া।


```