Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

নুসরতের ‘বিস্ফোরক’ আইটেম নম্বরে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়!

এবারের পুজো প্রস্তুত এক বিস্ফোরণের জন্য। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’ মুক্তির আগেই দর্শকের মনে তৈরি হচ্ছে প্রবল উত্তেজনা। আর সে উত্তেজনায় ঘি ঢাললেন নুসরত জাহান। 

নুসরতের ‘বিস্ফোরক’ আইটেম নম্বরে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়!

নুসরত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 August 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: এবারের পুজো প্রস্তুত এক বিস্ফোরণের জন্য। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’ মুক্তির আগেই দর্শকের মনে তৈরি হচ্ছে প্রবল উত্তেজনা। আর সে উত্তেজনায় ঘি ঢাললেন নুসরত জাহান। শুক্রবারের সকাল-সকাল প্রকাশ্যে এল নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে।


#rel


সবুজ রঙা স্বল্প পোশাকে যখন নুসরত বিস্ফোরকের ড্রাম ভেঙে বেরোলেন, তখন তিনি আর নায়িকা নন—পর্দায় যেন তিনি সত্যিই ‘বারুদ’। চোখ ধাঁধানো সাজ, জড়তাহীন নাচ আর লিরিক্সের সঙ্গে তাঁর উপস্থিতি দর্শককে আচ্ছন্ন করছে। গানের কথা লিখেছেন জিনিয়া সেন, সুরকার শিলাজিৎ মজুমদার, আর গেয়েছেন শ্রেষ্ঠা দাস। গানটির দৃশ্যপটেই স্পষ্ট—এটি নিছক ‘আইটেম সং’ নয়, ছবির গল্পে এর বিশেষ গুরুত্ব রয়েছে। আর মাঝপথেই চমক হিসেবে অ্যাকশন অবতারে হাজির অভিনেত্রী মিমি চক্রবর্তী।


২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘রক্তবীজ ২’। এর আগে ১৪ অগাস্ট ছবির প্রথম ঝলকই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। প্রথম পর্বের মতো এবারও থাকছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি। নতুন সংযোজন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। ভিক্টরের চরিত্র যে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়ায় তৈরি, তা অনেকেই জানেন। তাঁর শ্বশুরবাড়ি নড়াইল ভ্রমণের মতো ঘটনাও ছবিতে উঠে আসবে বলে ধারণা। অঙ্কুশকে দেখা যাবে শীতল অথচ তীব্র এক ভিলেনের রূপে, তার কাছে—‘মানুষের থেকে মকসদ বড়।’ আর মিমি ফিরছেন দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা হয়ে, আবির গোয়েন্দা অফিসার পঙ্কজের চরিত্রে।

 


কিন্তু সব আলোচনার কেন্দ্রে এখন নুসরত। এই গানকে ঘিরে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘নাচ আমার সব সময় প্রিয়। কিন্তু ‘আইটেম সং’ শব্দটা অনেক সময় ভুলভাবে ব্যবহার করা হয়। কেউ যেন বার ডান্সারের সঙ্গে গুলিয়ে না ফেলেন। এটা নাচ, এটা শিল্প। আমি প্রথমবার ২০১১-তে সিনেমায় কাজ শুরু করি। তারপর থেকে দেখছি, দর্শক সব সময় আইটেম সং নিয়ে আলাদা উত্তেজনা অনুভব করেন। শিবুদা আমার জন্মদিনে ফোন করে যখন এই গানের কথা বললেন, আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। গানের লিরিক্সে যে অনুপ্রবেশের ইঙ্গিত, তা গভীর অর্থ বহন করে। জিনিয়া আর শিলাদার মেলবন্ধনে দারুণ সৃষ্টি হয়েছে।’


আসলে ‘রক্তবীজ’-এর প্রথম পর্বের সাফল্যের পর দর্শকরা অপেক্ষায় ছিলেন, এবার কী নতুন চমক দেখা যাবে। নুসরতের এই গান সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমা মানেই কেবল গল্প নয়, অনুভূতির উচ্ছ্বাসও। আর নুসরতের এহেন রূপ একদিকে যেমন বিনোদনের ঝলক, তেমনই দর্শককে ভাবায় ছবির প্রেক্ষাপট। শেষ পর্যন্ত সবটুকু মিলিয়ে বলা যায়, ‘রক্তবীজ ২’ একটি সিনেমা নয়, এ যেন এক বিস্ফোরণ—আবেগ, রাজনীতি, অ্যাকশন আর শিল্প একসঙ্গে মিশে যাচ্ছে।
আর সেই বিস্ফোরণের প্রথম স্ফুলিঙ্গ হয়ে উঠলেন নুসরত জাহান!
 


```