
শেষ আপডেট: 16 February 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগেই বিয়ে সেরেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। এবার বিয়ে (married) সেরে ফেললেন আরও এক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। তবে ধুমধাম করে নয়, একেবারে গোপনে (secretly) সাদামাটাভাবে। বিয়ের পর স্বরা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর প্রকাশ্যে এনেছেন।
পাত্র কে?
স্বরার বিয়ের খবর জানাজানি হতেই এই একটা প্রশ্ন নিয়ে হইচই পড়ে যায় বি টাউনে। এর আগে একবার বলিউডেরই এক কাহিনিকারের সঙ্গে স্বরার প্রেমের গুজব রটেছিল। যদিও সেই প্রেম পূর্ণতা পায়নি। ইন্ডাস্ট্রির কারও সঙ্গেই কি চুপিচুপি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী, এমনটাই ভাবছিলেন অনেকে। তবে শেষ অবধি জানা যায়, পাত্র অভিনয় জগতের নয়। সে রাজনীতির লোক। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ।
এদিন স্বরা টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিয়ের সুখবর সবাইকে দেন। পাশাপাশি জানান, গত ৬ জানুয়ারি আদালতে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে তাঁদের রেজিস্ট্রি হয়েছে। এমনিতে রাজনীতির জগতে স্বরা ভাস্করের অবাধ বিচরণ। দেশের বর্তমান শাসকদলের বিরুদ্ধে একাধিকবার নিজের স্বর তুলেছেন অভিনেত্রী স্বরা। এমনকী মাসখানেক আগে রাহুল গান্ধীর সঙ্গে 'ভারত জোড়ো যাত্রা'-তে পা মেলাতেও দেখা যায় তাঁকে। আর এবার বিয়েও করলেন এক আদ্যোপান্ত রাজনৈতিক ব্যক্তিকে।
কে এই ফাহাদ আহমেদ?
মহারাষ্ট্র যুব সমাজবাদী পার্টির ইউনিট প্রেসিডেন্ট ফাহাদ। দীর্ঘদিন ধরেই স্বরার সঙ্গে তাঁর পরিচয়। অভিনেত্রীকে যেমন একাধিকবার দেশের প্রধান শাসকদলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে, তেমনই ফাহাদও তাঁর দলের হয়ে গেরুয়া শিবিরের কার্যকলাপ নিয়ে আন্দোলনে পথে নেমেছেন। ফলে দু'জনের মনের মিল হতে বেশি সময় নেয়নি। আর এদিন দুই পরিবারকে সাক্ষী রেখে, একে অপরের হাত ধরে নতুন জীবনের পথচলা শুরু করলেন স্বরা-ফাহাদ।
ট্রেনে কাটা পড়ে হাতি মৃত্যু বাড়ছে উত্তর-পূর্ব সীমান্তে, ২০১৪ সাল থেকে সংখ্যাটা চমকে দেওয়ার মতো