Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমি যখন অভিনয় শুরু করি, খুব খারাপ অভিনেত্রী ছিলাম: সুস্মিতা সেন

আজ থেকে ঠিক ৩১ বছর আগে, ২১ মে ১৯৯৪ সালে, ভারতের প্রথম মিস ইউনিভার্স হন সুস্মিতা সেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। 

আমি যখন অভিনয় শুরু করি, খুব খারাপ অভিনেত্রী ছিলাম: সুস্মিতা সেন

সুস্মিতা সেন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ঠিক ৩১ বছর আগে, ২১ মে ১৯৯৪ সালে, ভারতের প্রথম মিস ইউনিভার্স হন সুস্মিতা সেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। আর ২১ বছর বয়সে তামিল ছবি 'Ratchagan' দিয়ে শুরু হয় তাঁর অভিনয়জীবন। প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট মনে আছে সেই দিনগুলোর কথা। আর এখন নিজেই বলছেন, “আমি যখন অভিনয় শুরু করি, খুব খারাপ অভিনেত্রী ছিলাম।”

সম্প্রতি INWEC আয়োজিত এক অনুষ্ঠানে সুস্মিতা বলেন, “যখন আমি পুরনো ছবি দেখি, ভাবি— আমরা কী করছিলাম! কিন্তু তখন আমি সুযোগ পেয়েই কাজে নেমে পড়েছিলাম। মিস ইউনিভার্স খেতাব জেতার পর সুযোগ এসেছিল, আমি সেটি গ্রহণ করেছিলাম। সেটাই ছিল আশীর্বাদ। অভিনয় করতে করতেই শেখা হয়ে গিয়েছিল।”

তবে নিজের পছন্দমতো চরিত্র সেই সময় পাননি তিনি। “৯০–এর দশকে সিনেমায় অভিনেত্রীর গুরুত্ব ছিল পোশাক, গান আর নায়কের পাশে কেমন দেখাচ্ছে তা নিয়ে। চরিত্র নিয়ে ভাবার সুযোগ ছিল না,” বলেন সুস্মিতা।

২০১৫–র পর দীর্ঘ বিরতি নেন তিনি। এরপর ২০২০ সালে 'Aarya' ওয়েব সিরিজ দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন, এবার OTT প্ল্যাটফর্মে। আর সেখানেই দর্শক তাঁকে এক নতুন রূপে পেল। সুস্মিতা বলেন, “OTT আমাকে দ্বিতীয় ইনিংস দিয়েছে। আমি অনেক বছর ধরে এমনই কাজের জন্য অপেক্ষা করছিলাম। ৪৫ মিনিট করে দশটা পর্বে দর্শকের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাওয়া— এটা অনেক বড় ব্যাপার।”

এই আলাপচারিতায় নিজের দুর্বলতার কথাও বলেন তিনি। “আমি প্রায়ই অনুভব করি, কিন্তু সেটা পরিবারের সঙ্গে ভাগ করে নিই না। আমি সেই দুর্বলতা নিজের মধ্যে রাখি, ঈশ্বরের সঙ্গে ভাগ করি। আগে ছোট ছোট ব্যাপারেও ভেঙে পড়তাম, এখন সময়ের সঙ্গে আরও শক্ত হয়েছি। মানসিক শান্তি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সবশেষে সুস্মিতা বলেন, “'কপিল শর্মা শো'-তে আমি একটা কথা বলেছিলাম— ‘ছবিতে কম দেখি, কারণ আমি জীবনটা বেশি করে বাঁচি।’ এটাই আমার জীবনের সত্যি।”


```