
শেষ আপডেট: 24 July 2022 13:19
দ্য ওয়াল ব্যুরো: সুস্মিতা সেনের (Susmita Sen) সঙ্গে ললিত মোদীর সম্পর্কের কথা সামনে আসার পর থেকেই চর্চা শুরু হয়েছে বি-টাউনে। প্রাক্তন বিশ্ব সুন্দরীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া তো আছেই, সেই সঙ্গে রয়েছে প্রবল ট্রোলিং। এবার সুস্মিতার পোস্ট করা একটি ছবিতে মদের বোতল খুঁজে পেলেন নেটিজেনরা।
কিছুদিন আগে সুস্মিতা সেন ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছিলেন। ছবিটির স্ক্রিনজুড়ে ছিলেন তিনি নিজেই। পরনে নীল রঙের পোশাক আর চওড়া ফ্রেমের কালো সানগ্লাস। এই রোদচশমাই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
নেটিজেনদের দাবি, সুস্মিতার ওই সানগ্লাসে দুটি বোতলের (Liquor Bottle) প্রতিবিম্ব দেখা গেছে। সেই বোতলগুলি আর কিছুই নয়, মদের বোতল। গাড়িতে বসে সেলফিটি তুলেছিলেন সুস্মিতা। গাড়ির সামনের দিকে ওই দুটি বোতল দেখা গেছে তাঁর সানগ্লাসের ফ্রেমের প্রতিফলনে। নেটিজেনদের একাংশের অভিযোগ, গাড়িতে মদের বোতল নিয়ে ঘুরছেন সুস্মিতা। সে নিয়ে যথেচ্ছ ট্রোলিংও শুরু হয়েছে নতুন করে।
তবে এই বিতর্কে নেটিজেনদের একটা বড় অংশকেই পাশে পেয়েছেন সুস্মিতা সেন।
কেউ কেউ বলেছেন, যাঁদের ওই বোতল কেনার ক্ষমতা নেই তাঁরাই ট্রোল করছেন। আবার কেউ কেউ বলেছেন, মদের বোতল হোক বা না হোক, এটা তো সুস্মিতার ব্যক্তিগত অধিকার। এতে হস্তক্ষেপ করার মানে হয় না।
আরও পড়ুন: ললিত মোদী নন, সুস্মিতাকে সবচেয়ে বেশি ভালবাসে কে জানেন? ইনস্টায় মিলল উত্তর