Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অশ্লীল প্রস্তাবে সোজা না বলতাম বলে কাজ পাইনি,' বলিউডে কাস্টিং কাউচের শিকার সুরভিন

একাধিক প্রজেক্ট থেকে বাদ পড়তে হয়েছে কেবল নিজের জায়গায় অনড় থাকার কারণে, বললেন সুরভিন। জানালেন কীভাবে কেরিয়ারে একসময় ‘না’ বলার মূল্য দিতে হয়েছিল তাঁকে।

'অশ্লীল প্রস্তাবে সোজা না বলতাম বলে কাজ পাইনি,' বলিউডে কাস্টিং কাউচের শিকার সুরভিন

সুরভিন চাওলা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুরভিন চাওলা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা জানালেন তিনি, যেখানে কাস্টিং কাউচ এবং প্রতিনিয়ত ‘না’ বলার ফলে একের পর এক কাজ হাতছাড়া করতে হয়েছিল তাঁকে।

''সুরভিন বললেন, “একটা সময় ছিল যখন চারপাশটা নোংরা হয়ে উঠেছিল। মনে হতো, আর ভাল লাগছে না। মনে হত, আর করতে চাই না এই কাজটা।” অভিনেত্রীর কথায় স্পষ্ট, কীভাবে প্রতিদিন শিল্পজগতের অস্বাস্থ্যকর দিকগুলোর মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে, বিশেষত যখন তিনি আপোষ না করার সিদ্ধান্ত নেন।

সাক্ষাৎকারে সুরভিন বলেন, “সে সময় যেন কাস্টিং কাউচটাই ট্রেন্ড ছিল। আমার সাহস হয়েছিল 'না' বলার, নিজের অবস্থানে অনড় থাকার। কিন্তু তাতেই একের পর এক কাজ হারিয়েছি। এটা যেন একটা প্যাটার্ন হয়ে গিয়েছিল।” এমনকি একসময় এই প্রত্যাখ্যানের ধাক্কা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। মনে হয়েছিল, আর হয়তো পারবেন না, হয়তো এখানেই শেষ।

টেলিভিশন ধারাবাহিক 'Kahiin To Hoga' এবং 'Kasautii Zindagii Kay'-এর মাধ্যমে অভিনয় জীবনের শুরু। পরে পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় ছবি 'Dharti', 'Taur Mittran Di' ও বলিউডের সাহসী ছবি 'Hate Story 2'-তে নজরকাড়া অভিনয়। 'Parched'-এ তাঁর অভিনয়ও প্রশংসিত হয়।


```