Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদ কেন? রোহমান বললেন, 'আমি ওঁর চাহিদা মেটাতে...'

প্রেম নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন সুস্মিতা সেন। রণদীপ হুডা থেকে শুরু করে কাশ্মীরি মডেল রোহমান শল—প্রতিটি সম্পর্কে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন।

সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদ কেন? রোহমান বললেন, 'আমি ওঁর চাহিদা মেটাতে...'

সুস্মিতা সেন ও রোহমান শল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: প্রেম নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন সুস্মিতা সেন। রণদীপ হুডা থেকে শুরু করে কাশ্মীরি মডেল রোহমান শল—প্রতিটি সম্পর্কে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন নিজের অবস্থান। রোহমানের সঙ্গেও সেই রকমই।

প্রেমের শুরুতেই জানিয়েছিলেন, এই রোহমানই তাঁর প্রেমিক। পরে বিচ্ছেদের সময়ও নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, আর তাঁদের মধ্যে কোনও প্রেম নেই, এখন কেবল বন্ধুত্ব। তবে সুস্মিতা যতটা স্পষ্টভাষী, রোহমান ঠিক ততটাই নিরুত্তাপ। এতদিনে সেই নীরবতা ভাঙলেন তিনিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমান জানিয়েছেন, কেন ভেঙে গেল তাঁদের সম্পর্ক। তাঁর কথায়, “সুস্মিতা বরাবরই স্বাধীনচেতা। প্রেমিক-প্রেমিকার সম্পর্কের চেয়ে বন্ধুত্বই তাঁর বেশি পছন্দ। আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি। তবে সমস্যাটা আমার ছিল। আমি সবকিছু একটু তাড়াতাড়ি চেয়ে নিয়েছিলাম, আর সুস্মিতা ধীর গতি পছন্দ করে।”

এখানেই থামেননি রোহমান। অকপট স্বীকারোক্তি, “ওর পছন্দসই কিছু জিনিস আজও দিতে পারিনি। সুস্মিতা হিরে খুব পছন্দ করে, ২২ ক্যারেটের হিরে ওর ফেভারিট। কিন্তু ওটা দেওয়ার সামর্থ্য আমার নেই। হয়ত ভবিষ্যতে যদি পারি, ওকে একদিন হিরের উপহার দিতেই চাই।”


```