Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

১৫ সপ্তাহ ধরে চলবে শুটিং, বিগ বস ১৯-এ কত পারিশ্রমিক নিচ্ছেন সলমন?

৩০ অগস্ট থেকে শুরু ‘বিগ বস ১৯’। ১৫ সপ্তাহ ধরে চলবে শুটিং। সঞ্চালনায় সলমন খান, পারিশ্রমিক কত?
 

১৫ সপ্তাহ ধরে চলবে শুটিং, বিগ বস ১৯-এ কত পারিশ্রমিক নিচ্ছেন সলমন?

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: 'বিগ বস ১৯'-এ ফের সঞ্চালকের ভূমিকায় সলমন খান। তবে এবার শুধুমাত্র টিভি নয়, মূলত ডিজিটাল প্ল্যাটফর্মেই প্রথম সম্প্রচারের পরিকল্পনা। সূত্রের খবর, ১৫ সপ্তাহের জন্য এই জনপ্রিয় অভিনেতা নিচ্ছেন প্রায় ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক।

আগস্টের ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে 'বিগ বস ১৯'। শোয়ের প্রথম তিন মাস হোস্ট করবেন সলমন খান, এরপর বাকি দু’মাসের জন্য অতিথি হোস্ট হিসেবে থাকতে পারেন ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর। শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহান্তে সলমন পারিশ্রমিক পাচ্ছেন ৮-১০ কোটি টাকা।

এর আগে ‘বিগ বস OTT 2’-এর জন্য সলমন পেয়েছিলেন ৯৬ কোটি টাকা। ‘বিগ বস ১৮’-এ সেই অঙ্ক ছিল প্রায় ২৫০ কোটি এবং ‘বিগ বস ১৭’-এ ছিল ২০০ কোটি টাকার মতো। তবে এইবার যেহেতু তাঁকে শুরুতে ৩ মাসই রাখা হচ্ছে এবং পরে থাকবেন অন্যরা, তাই তুলনামূলকভাবে তাঁর পারিশ্রমিক কিছুটা কম।

চলতি বছরে শোটি প্রথমে দেখা যাবে OTT প্ল্যাটফর্ম Jio Hotstar-এ, এরপর এক ঘণ্টা দেরিতে সম্প্রচার হবে কালারস টিভিতে। শোয়ের প্রোমো ইতিমধ্যেই শ্যুট হয়ে গিয়েছে, যার থিম ‘রাজনীতি’ কেন্দ্রিক বলে জানা যাচ্ছে।

এবারের সিজন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছেন গৌতমি কাপুর, ধীরজ ধুপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, মিস্টার ফয়সু, গৌরব খান্না, ধনশ্রী ভার্মা, শ্রীরাম চন্দ্র, অপুর্ব মুখিজা-সহ একাধিক নাম।


```