Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুইট অ্যান্ড সেক্সি! কালো স্ট্র্যাপলেস গাউনে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর শ্রেয়া

কালো রঙের স্ট্র্যাপলেস গাউন, নজরকাড়া গ্ল্যামার, ক্যামেরার সামনে বোল্ড লুকে এক অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত শ্রেয়া চৌধুরী। 

সুইট অ্যান্ড সেক্সি! কালো স্ট্র্যাপলেস গাউনে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর শ্রেয়া

শ্রেয়া চৌধুরী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: কালো রঙের স্ট্র্যাপলেস গাউন, নজরকাড়া গ্ল্যামার, ক্যামেরার সামনে বোল্ড লুকে এক অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত শ্রেয়া চৌধুরী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা ইতিমধ্যেই ভাইরাল।

preview

ছবিগুলিতে শ্রেয়াকে দেখা গিয়েছে বডি-কন স্টাইলের স্ট্র্যাপলেস কালো গাউনে। হাতে কোনও অ্যাক্সেসরিজ নেই, গায়ে শুধু একটি ঘড়ি। হালকা কার্ল করা খোলা চুল, ন্যূনতম মেকআপে নজরকাড়া লুক। সেই সঙ্গে ক্যামেরার দিকে সরাসরি দৃষ্টিতে যেন স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "Just a girl in her villain era." ক্যাপশনের সঙ্গে তাল মিলিয়ে ছবিগুলিতেও ধরা পড়েছে এক অনন্য আভিজাত্য।

নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন শ্রেয়া। অনেকেই মন্তব্য করেছেন, "গর্জিয়াস!", "এত সুন্দর হওয়া যায়?", "ব্ল্যাক কুইন!" কেউ কেউ আবার লিখেছেন, "Bandish Bandits-এর তমন্না যেন আরও মুগ্ধ করল এবার।"

২০২০ সালে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ তামন্না চরিত্রে অভিনয়ের পর থেকেই শ্রেয়ার জনপ্রিয়তা বেড়েছে। সিরিজটির সাফল্যের পর তিনি কাজ করছেন অমিত ভাটিয়ার ‘The Mehta Boys’ প্রজেক্টে। 


```