Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নতুন দম্পতি পুরো অবাক! একগাদা বডিগার্ড নিয়ে বিয়েবাড়িতে হাজির সলমন, হাতে উপহারও

শুধু নিমন্ত্রণ খেতে নয়, যেন হঠাৎ করে বাজিমাত করতেই মুম্বইয়ের এক বন্ধুর বিয়েতে হাজির হলেন বলিউড সুপারস্টার সলমন খান। 

নতুন দম্পতি পুরো অবাক! একগাদা বডিগার্ড নিয়ে বিয়েবাড়িতে হাজির সলমন, হাতে উপহারও

সলমন খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 25 May 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: শুধু নিমন্ত্রণ খেতে নয়, যেন হঠাৎ করে বাজিমাত করতেই মুম্বইয়ের এক বন্ধুর বিয়েতে হাজির হলেন বলিউড সুপারস্টার সলমন খান। শনিবার সন্ধেবেলায় আচমকাই ‘দাবাং’ খানের আগমনে চমকে গেলেন উপস্থিত আমন্ত্রিতরা। নীল শার্ট, ধূসর জ্যাকেট ও প্যান্টে একেবারে স্টাইলিশ লুকে ধরা দিলেন অভিনেতা। দেখা মাত্রই সকলে ছুটে এলেন তাঁর দিকে—কারও হাতে ফোন, কেউ আবার সেলফি তোলার চেষ্টায় ব্যস্ত। নিমিষে ভাইরাল হয়ে যায় অনুষ্ঠানস্থলের একাধিক ছবি ও ভিডিও।

সলমন খান বর্তমানে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তার অধীনে রয়েছেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার হুমকি পাওয়ার পর থেকে মুম্বই পুলিশ তাঁর চারপাশে কড়া নজরদারি চালাচ্ছে। তবুও বন্ধুর খুশির দিনে হাজির হতে পিছপা হলেন না অভিনেতা। বিয়েবাড়িতে তাঁকে দেখা গেল কনে-বরকে আশীর্বাদ জানাতে, অতিথিদের সঙ্গে কথা বলতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে।

সলমনের ছোট ভাই সোহেল খানও ছেলে নির্বাণকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন। কালো টি-শার্ট ও ডেনিমে সোহেল, আর মেরুন জ্যাকেট ও কালো টি-শার্টে নির্বাণের উপস্থিতি নজর কাড়ে সকলের। বিয়েতে উপস্থিত ছিলেন সুরজ পাঞ্চোলি, ঋদ্ধিমা পণ্ডিত ও উর্বশী ঢোলাকিয়ার মতো তারকারাও।

সলমন খানকে সম্প্রতি দেখা গিয়েছে ‘সিকান্দার’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দানা। এ আর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছিল ৩০ মার্চ। ছবিতে আরও ছিলেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন যোশী, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ান ও যতীন সরনা। এদিকে ‘সিকান্দার’ স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে। শনিবার নেটফ্লিক্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে লিখেছে, “সিকান্দার রাজত্ব করতে এসেছে!” ২৫ মে থেকে ওটিটিতে দেখা যাচ্ছে এই অ্যাকশনধর্মী থ্রিলার।
 


```