ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সন্তান আসতে চলেছে। কাকা হতে চলা সানি কৌশল জানালেন, তিনি শিশুটিকে ‘নষ্ট' করে দেবেন।

ভিকি কৌশল, সানি কৌশল এবং ক্যাটরিনা কাইফ
শেষ আপডেট: 7 October 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ সম্প্রতি খুশির খবর দিয়েছেন। তাঁরা খুব শীঘ্রই তাঁদের প্রথম সন্তানকে জীবনে আনতে চলেছেন। এই খুশির খবরে যেমন ভক্তরা উচ্ছ্বসিত, তেমনি তাঁদের পরিবারেও চলছে নতুন সদস্যকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। সম্প্রতি ভিকি কৌশলের ছোট ভাই সানি কৌশল পরিবারে বিরাজমান উত্তেজনা এবং প্রথমবারের মতো কাকা হওয়ার আনন্দ নিয়ে মুখ খুলেছেন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি কৌশল জানান, নতুন অতিথির আগমনের জন্য তাঁর গোটা পরিবার অপেক্ষা করছে। বলেন, "এই প্রথম আমরা সবাই এমন আনন্দ অনুভব করছি। এখন আমরা শুধু সেই দিনের অপেক্ষা করছি, যেদিন শিশুটি আসবে এবং আমরা তাকে পরিবারে স্বাগত জানাতে পারব।"
তিনি আরও জানান, তিনি নিশ্চিত করতে চান যে তিনি একজন 'মজার কাকা' হবেন। সানি বলেন, "আমি চাই শিশুটিকে নষ্ট করে দিতে (spoil)... আমি সেই ধরনের 'চাচু' হতে চাই।"
এর আগে ইনস্ট্যান্ট বলিউড-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছিলেন যে পরিবারের সবাই যেমন খুশি, তেমনি কিছুটা নার্ভাসও আছে।
সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের প্রেগনেন্সির খবর ঘোষণা করেন। তাঁরা একটি পোলারয়েড ছবি শেয়ার করেন, যেখানে ভিকিকে ক্যাটরিনার বেবি বাম্পে হাত বুলিয়ে দিতে দেখা যায়। ক্যাপশনে তাঁরা লেখেন, "আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।"