Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মৌমাছির কামড়, না হার্ট অ্যাটাক! পোলো মাঠে সঞ্জয়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, কী বলছেন চিকিৎসক?

মূল প্রশ্ন হল, মৌমাছির কামড় সমস্যা তৈরি করেছে, নাকি তিনি পোলো খেলার সময়েই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন?

মৌমাছির কামড়, না হার্ট অ্যাটাক! পোলো মাঠে সঞ্জয়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, কী বলছেন চিকিৎসক?

ভারতের নামী শিল্পপতি ও সোনা কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কাপুর

শেষ আপডেট: 16 June 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের নামী শিল্পপতি ও সোনা কমস্টারের (Sona Comstar)-এর চেয়ারম্যান সঞ্জয় কাপুর (৫৩) ১২ জুন ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন মারা যান। তাঁর এই আকস্মিক মৃত্যু ভারতের কর্পোরেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। যদিও এখনও মৃত্যুর সঠিক কারণ সরকারি ভাবে নিশ্চিত হয়নি, তবু প্রাথমিকভাবে দু’টি সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে- হার্ট অ্যাটাক অথবা মৌমাছির হুল থেকে অ্যানাফাইল্যাকটিক শক।

সেদিন কী ঘটেছিল মাঠে?

প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, খেলা চলাকালীন একটি মৌমাছি সঞ্জয়ের মুখে ঢুকে যায় এবং সম্ভবত জিভে হুল ফোটায়। তখনই তিনি ঘাড়ে ও গলায় তীব্র ব্যথা অনুভব করেন এবং আম্পায়ারকে জানান যে তিনি কিছু গিলে ফেলেছেন, দম বন্ধ হয়ে আসছে। এরপরই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।

তবে ম্যাচে উপস্থিত অনেকেই ‘গিলে ফেলা’ বা ‘শ্বাসরোধ’ নয়, বরং মৌমাছির হুলকেই আসল কারণ বলে মনে করছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রও বলছে, সম্ভবত তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, যার সঙ্গে হয়তো হুল ফোটানোর প্রতিক্রিয়াও জড়িয়ে রয়েছে।

এ বিষয়ে চিকিৎসকদের কী মত?

কার্ডিওলজিস্ট ড. নরেশ ত্রেহান, মেদান্ত হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান, বলেন- ‘মৌমাছির হুলে অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, যদিও সেটা খুব সাধারণ নয়। মূল প্রশ্ন হল, সেটিই কি সমস্যা তৈরি করেছে, নাকি তিনি পোলো খেলার সময়েই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন?’

তিনি আরও বলেন, ‘এমন ঘটনা থেকে আবারও আমাদের শিক্ষা নেওয়া দরকার, কারণ তরুণ বয়সেই আজকাল হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে। পোলোর মতো বেশ শারীরিক কসরতের খেলায় হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে।’

একই মত ড. আশীষ আগরওয়াল, আকাশ হেলথকেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধানের। তাঁর কথায়, ‘জিভে মৌমাছির হুল পড়লে সেই বিষ দ্রুত রক্তে মিশে গিয়ে অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে তা মারাত্মক হয়ে উঠে অ্যানাফাইল্যাকটিক নামক এক শকে পরিণত হয়, যা হার্ট অ্যারেস্ট ডেকে আনতে পারে।’

সঞ্জয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে লন্ডনে পোস্টমর্টেম করা হবে। তাই, সেই রিপোর্ট আসা না পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।

যদিও পোলো খেলতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালের অগস্টে দিল্লিতে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন আরেক খেলোয়াড় মাধব বুচি প্রকাশ। ফলে এই ঘটনা নিছক ব্যতিক্রম নয় বলেই মনে করছেন চিকিৎসকরা।
সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর একজন উদ্যোক্তা ও মডেল। তাঁদের এক সন্তানও রয়েছে, আজারিয়াস।

তিনি এর আগে দু’বার বিয়ে করেন। প্রথম স্ত্রী ডিজাইনার নন্দিতা মহতানি (বিচ্ছেদ ২০০০)। তারপর তিনি অভিনেত্রী করিশ্মা কাপুরকে বিয়ে করেন (বিয়ে ২০০৩; বিচ্ছেদ ২০১৬)। করিশ্মার সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান।


```