হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। পোলো খেলছিলেন তিনি। সম্ভবত মৌমাছি ঢুকে গিয়েছিল মুখে। তার হুলই কোনওভাবে আটকে গিয়ে এ হেন পরিস্থিতির শিকার হন তিনি।
.png.webp)
আগে থেকেই টের পেয়েছিলেন সঞ্জয়?
শেষ আপডেট: 13 June 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: ১২ জুন ২০২৫-- ইতিহাসের পাতায় 'কালো দিন' হিসেবেই রয়ে গেল। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে অগণিত মানুষের মৃত্যু, একই সঙ্গে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মর্মান্তিকভাবে চলে যাওয়া এক লহমায় বদলে দিয়েছিল গোটা মহলই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সঞ্জয়ের। প্রশ্ন হল, মৃত্যুর আভাস কি আগে থেকেই পেয়েছিলেন এই অভিনেতা। বুঝতে পেরেছিলেন, শেষের সে দিন আসন্ন?
মৃত্যুর ঠিক দিন তিনেক আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। লিখেছিলেন, "এই পৃথিবীতে তোমার সময় খুবই অল্প। তাই 'যদি এটা হয়' এই চিন্তা ছেড়ে 'কেন হবে না' তে মনোনিবেশ করো।" নিজেও তাই করতেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ ছিল না। তিনটে বিয়ে ছিল তাঁর। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল গার্হস্থ্য হিংসারও। তবে সঞ্জয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর কাছের মানুষেরা।
হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। পোলো খেলছিলেন তিনি। সম্ভবত মৌমাছি ঢুকে গিয়েছিল মুখে। তার হুলই কোনওভাবে আটকে গিয়ে এ হেন পরিস্থিতির শিকার হন তিনি। প্রসঙ্গত, সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই কাপুর পরিবারে শোকের আবহ। করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহ পরবর্তী সময়েও সম্পর্ক ভাল ছিল করিশ্মার। ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। অন্যদিকে খবর পেয়েই করিশ্মার কাছে পৌঁছেছেন সইফ আলি খান ও করিনা কাপুর। তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।