Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘এটা লজ্জাজনক’, কনসার্টের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন সুনিধি চৌহান

৭ মার্চ লখনউয়ের (Lucknow)-এর কুলবাজার (Coolbreeze Resorts)-এ অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করছিলেন সুনিধি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়েই তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চাইছেন এবং জানাচ্ছেন তাঁর গলা খুব খারাপ।

‘এটা লজ্জাজনক’, কনসার্টের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন সুনিধি চৌহান

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 March 2026 16:27

দ্য ওয়াল ব্যুরো: সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) কনসার্ট মানেই তা ঘিরে অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। মঞ্চে উপস্থিত থেকে নাচে গানে সকলের মন জয় করেন গায়িকা। তবে এবার কী এমন ঘটল যে কান্নায় ভেঙে পড়লেন তিনি? 

গানের মঞ্চেই চোখে জল জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। বর্তমানে তাঁর “I Am Home India Tour 2025–26” কনসার্ট চলাকালীন লখনউয়ে পারফর্ম করতে গিয়ে অনুরাগীদের সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি।

৭ মার্চ লখনউয়ের (Lucknow)-এর কুলবাজার (Coolbreeze Resorts)-এ অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করছিলেন সুনিধি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়েই তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চাইছেন এবং জানাচ্ছেন তাঁর গলা খুব খারাপ।

ঝলমলে জাম্পস্যুট পরে মঞ্চে উঠে তিনি বলেন, “আজ আমার গলা খুব খারাপ। আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন, তাই আমি পারফর্ম করার চেষ্টা করছি। কিন্তু হয়তো আজ ১০০ শতাংশ দিতে পারব না। এটা খুব লজ্জার, এর জন্য আমি খুবই দুঃখিত।”

কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। তিনি আরও বলেন, “আমার সঙ্গে এমন কখনও হয়নি। এটা একটু অস্বস্তিকর লাগছে, কিন্তু আমি সবসময়ই আমার সেরাটা দিতে চাই।”

তবে গলা খারাপ থাকা সত্ত্বেও দর্শকদের ভালবাসার জন্যই মঞ্চ ছাড়েননি সুনিধি। তিনি জানান, যতটা সম্ভব চেষ্টা করবেন গান গাওয়ার।

উল্লেখ্য, “I Am Home India Tour 2025–26”-এর শেষ কনসার্ট হতে চলেছে কলকাতাতে (Kolkata)। আগামী ১৪ মার্চ শহরের অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে (Aquatica Ground)-এ পারফর্ম করবেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)।


```