Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাস, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছায় ভরালেন বলিউড তারকারা

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি ঘরে তোলে ভারত। এই জয়ের আনন্দে উচ্ছ্বাসে ভেসে যায় গোটা দেশ। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বহু তারকাও সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।

বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাস, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছায় ভরালেন বলিউড তারকারা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 March 2026 15:16

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিতে ইতিহাস গড়ল ভারত (India national cricket team)। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি ঘরে তোলে ভারত। এই জয়ের আনন্দে উচ্ছ্বাসে ভেসে যায় গোটা দেশ। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বহু তারকাও সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।

দেশের প্রধানমন্ত্রী ( Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় দলের জয়ের ছবি শেয়ার করে লিখেছেন, “চ্যাম্পিয়নস! আইসিসি (পুরুষদের) টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। অসাধারণ দক্ষতা, দৃঢ়তা ও দলগত মানসিকতার ফল এই জয়। গোটা টুর্নামেন্ট জুড়ে অসামান্য লড়াই করেছে দল। এই জয় প্রতিটি ভারতীয়ের হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে।”

একইভাবে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন বলিউড তারকারা। যার মধ্যে সব থেকে বেশি নজর কাড়ল অমিতাভ বচ্চনের পোস্ট। নিজের স্বভাবসুলভ রসিকতার সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তিনি টুইটে লেখেন, “বলেছিলাম আমি না দেখলে ভারত জিতবে, আর সেটাই হল!” তাঁর এই পোস্টে মজার ছলে অনেক অনুরাগী অনুরোধ করেছেন, ভবিষ্যতেও যেন তিনি ম্যাচ না দেখেন!

বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)-ও টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের ট্রফি তোলার ছবি শেয়ার করে তিনি লেখেন, “দারুণ জয়! আমাদের ‘মেন ইন ব্লু’দের অভিনন্দন। তোমাদের খেলা দেখে আমরা সবাই গর্বিত।”

অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর আসন্ন ছবি ভূত বাংলা (Bhoot Bangla)-র একটি নাচের GIF শেয়ার করে মজার ছলে লিখেছেন, “এখন প্রতিটি বাড়ির দৃশ্য এমনই—ওয়ার্ল্ড কাপ ঘরে আনার জন্য অভিনন্দন টিম ইন্ডিয়া।” 

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা। জুনিয়র এনটিআর থেকে শুরু করে সোনু সুদ, অর্জুন কাপুর, ভিকি কৌশল প্রমুখেরা। 


```